বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউনুস আলাইহিস সালাম ৪ ১২৬ হবে যে, তাদের ঈমান শুধু পার্থিব জীবনের জন্য উপকার বয়ে এনেছে । পরকালে তারা কাফির-মুশরিক হিসেবেই গণ্য হবে । অথচ সুরা ইউনুসে আল্লাহ তাআলা হযরত ইউনুসের গোত্রের বৈশিষ্ট্য ও বিগত জাতিসমূহের ঈমান না আনার নিন্দা হিসেবে উল্লিখিত ঘটনা বর্ণনা করেছেন এবং এটাকে সাক্ষ্য বানিয়েছেন । কথাদৃষ্টে মহান আল্লাহ বুঝাতে চেয়েছেন যে, হযরত ইউনুসের জাতি যে কাজ করেছে, তাদেরও সে কাজ করা দরকার ছিলো । আর সুরা সাফ্‌ফাতে তাদের ঈমান আনাকে কোনো শর্তের সঙ্গে যুক্ত করা হয়নি? এছাড়া এ বিষয়টি গভীরভাবে লক্ষণীয় যে, পবিত্র কুরআন যখনই ৷}৬৷ [তারা ঈমান এনেছে] বলে, তখন তার দ্বারা সেই ঈমান-ই উদ্দেশ্য হয়ে থাকে, যা দুনিয়া ও আখেরাত; উভয় জাহানেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য । পক্ষান্তরে পবিত্র কুরআন ২১! [আমরা অনুগত হয়েছি] শব্দকে কখনো কখনো আভিধানিক অর্থেও ব্যবহার করে থাকে । যেমনটি মদীনার গ্রাম্যলোকদের বেলায় ঘটেছে । কিন্তু এর বিপরীতে ৷; আর ঠো-কে কখনো ‘আল্লাহর কাছে গ্রহণযোগ্য ঈমান' ব্যতিরেকে দ্বিতীয় কোনো অর্থে পবিত্র কুরআন ব্যবহার করে নি । তবে উল্লিখিত আয়াতে হয়তো সেই অর্থে এসেছে, যা আমরা অনুবাদ করার সময় ইবনে কাসির থেকে নকল করেছি । অথবা তার দ্বারা এ উদ্দেশ্য হলো, বিগত জাতিসমূহের ইতিহাস সাক্ষ্য দেয় যে, যেসকল জাতি-গোষ্ঠী নবী-রাসুলদের হেদায়েত মেনে নেয় নি, তাদের সঙ্গে বিদ্বপাত্মক আচরণ করেছে, অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, সেই জাতিগুলো অবশেষে নবীদের বদদোয়ার ফলে হালাক হয়ে গেছে তাদের জনপদগুলো পরবর্তী সময়ের লোকদের জন্য চরম শিক্ষণীয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে । যার কারণে পবিত্র কুরআন যখনই আদ, সামুদসহ হযরত সালেহ ও লুত আলাইহিমাস সালামের কওমসমূহের কথা তুলেছে তখন সবাইকে চরম শিক্ষা ও নসিহত গ্রহণের দৃষ্টিতে দেখার আহবান জানিয়েছে । যেনো সবাই পবিত্র কুরআন ভাষ্য সত্য বলে স্বীকার করতে বাধ্য হয় । কিন্তু এক্ষেত্রে হযরত ইউনুস আ.-এর জাতির ক্ষেত্রে একটি অস্পষ্টতা থেকে যায় । তা হলো, যদি নিনাওয়ার অধিবাসীগণ ঈমান এনে থাকে তাহলে আল্লাহর সেই বান্দাদের পরবর্তী বংশধরকে আজো দুনিয়ার বুকে চলতে ফিরতে দেখা যেতো । কিন্তু ইতিহাস বলে, আল্লাহর আযাবের কারণে অন্যান্য জাতিগুলো যেভাবে নির্মল হয়ে গেছে, তদ্ৰূপ হযরত ইউনুস আ.-এর জাতি ও তাদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।