বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

contents কাসাসুল কুরআন-৬ ৪ ১২৫ বিপরীতে গিয়ে শুধু তার জাতির সঙ্গেই এ আচরণ করা হয়েছে যে, তাদের প্রত্যক্ষনির্ভর ঈমান গ্রহণ করে তাদের ওপর থেকে আযাব সরিয়ে দেয়া হয়েছে ৷' কেননা, আয়াতে পরিষ্কার এ কথা বলা হয়েছে যে যেভাবে হযরত ইউনুস আ.-এর জাতি ঈমান এনেছিলো, সেভাবে কেনো অন্যান্য জনপদের লোকেরা ঈমান আনলো না? যদি আনতো, তাহলে যেভাবে হযরত ইউনুসের জাতি আযাব থেকে বাচতে পেরেছিলো, সেভাবে তারাও আযাব থেকে রক্ষা পেতো । উল্লিখিত আয়াতে তো মহান আল্লাহ এ বিষয়ের ওপর অসস্তুষ্টি প্রকাশ করছেন যে, ঈমান এনে অন্যান্য জনপদের লোকেরাও হযরত ইউনুস আ.-এর জাতির মতো কেনো নিজেদেরকে আযাব থেকে রক্ষা করলো না? অথচ উল্লিখিত তাফসিরে সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের বিপরীতে গিয়ে এ কথা বলা হয়েছে যে, আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, ইউনুস আলাইহিস সালাম- এর জাতি ছাড়া অন্য যেসকল জাতি আযাব প্রত্যক্ষ করার পর ঈমান গ্রহণ করেছে আমি তাদের ঈমান প্রত্যাখ্যান করেছি । কিন্তু ইউনুসের জাতির ওপর এ মেহেরবানি করেছি যে, তাদের প্রত্যক্ষনির্ভর ঈমান আমি মঞ্জুর করেছি । কবির ভাষায় _ Erol i osb রাস্তার এতটুকু পার্থক্যের কারণে কোথা থেকে কোথা চলে গেছে! এখন যদি কোনো ব্যক্তি এ প্রশ্ন করে যে, হযরত ইউনুসের জাতির ওপর আল্লাহর কী বিশেষ টান ছিলো আর অন্যান্য জাতি-গোষ্ঠীর সঙ্গে তার কিসের শত্ৰুতা ছিলো যে, ইউনুস আ.-এর জাতির যে ঈমান তিনি গ্রহণ করেছেন, তা কেনো অন্যদের বেলায় গ্রহণ করেননি? আমি জানি না, উল্লিখিত তাফসিরকারগণ তাদের এ প্রশ্নের কী উত্তর দেবেন? কেউ কেউ অবশ্য এ উত্তর দেয়ার চেষ্টা করেন যে, যেহেতু হযরত ইউনুস আ.-এর উম্মত আযাব প্রত্যক্ষ করার পর ঈমান এনেছিলো; এ কারণে তাদের সেই ঈমান কেবল দুনিয়ার জন্য কবুল হয়েছিলো । যার কারণে তাদের থেকে আযাব সরিয়ে শুধু পার্থিব জীবনের জন্য সুযোগ দেয়া হয়েছে । তাদের ওপর পরকালের আযাব যথারীতি বলবৎ থাকবে । তাদের এ কথাও প্রথম কথার মতো ভুল ৷ এটি পবিত্র কুরআনের পূর্বাপর আলোচনার সম্পূর্ণ পরিপস্থী । কারণ হলো, সুরা সাফ্ফাত ও সুরা ইউনুসে যে বলা হয়েছে, ,-> ৩!! 4১) । উল্লিখিত আয়াতের এ ব্যাখ্যা কী করে সঠিক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।