হযরত ইউনুস আলাইহিস সালাম * ১২৪ আর সুরা ইউনুসে সে কথার উল্লেখ এভাবে হয়েছে _ x2 SLAMS MAN G NE ME CLINT শাস্তি থেকে মুক্ত করলাম এবং কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম । [সুরা ইউনুস : আয়াত ৯৮] এই দুই আয়াতেই ৮ ১! ১৫% 5-এর ব্যাখ্যা কী? তার ওপর মুফাসসিরিনে কেরাম দীর্ঘ আলোচনা করেছেন। এক্ষেত্রে যুক্তিতে যতগুলো সম্তাবন থাকতে পারে, তার সবগুলোই তারা জানিয়ে দিয়েছেন । কেউ এর ব্যাখ্যা দিয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো, যেনো আল্লাহর চিরস্তন বিধান এখানেও বলবৎ থাকে । বিধানটি হলো, যখন কোনো জাতির ওপর আযাবের ফয়সালা হয়, সেই ফয়সালা আর পরিবর্তিত হয় না । এসময় কেউ ঈমান আনলে সেটিও গ্রহণযোগ্য হয় না । কেননা, এটি তখন 'সঈমান বিল গাইব' থাকে না । তথা অদৃশ্যের ওপর ঈমান আনা হয় না, বরং এটি হয়ে পড়ে প্রত্যক্ষের ওপর ঈমান ৷ যেমন, সমুদুবক্ষে ডুবে যাওয়ার সময় আযাবের ফেরেশতাদের দেখে ফেরাউন বলেছিলো, ০-১4563;2532. [আমরা মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি ঈমান এনেছি] । যার কারণে তার সেই ঈমান কবুল হয় নি। কিন্তু হযরত ইউনুস আ.-এর জাতির ক্ষেত্রে সেই বিধানের তাৎক্ষণিক প্রয়োগ ঘটে নি । তারা যখন আল্লাহর আযাব দেখে তওবা ও অনুতাপ প্রকাশ করে আল্লাহর অভিমুখী হয়েছিলো, তখন তাদের ওপর থেকে আযাব সরিয়ে দেয়া হয় । উল্লিখিত আয়াতের প্রথমাংশে সে কথাই বলা হয়েছে_ ESA তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোনো জনপদবাসী কেনো এমন হলো না যারা ঈমান আনতো এবং তাদের ঈমান তাদের উপকারে আসতো? [সুরা ইউনুস : আয়াত ৯৮] উল্লিখিত তাফসিরটি সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের কাছে গ্রহণযোগ্য নয় । কেননা, আলোচিত আয়াতের কোথাও এ কথার প্রমাণ নেই যে, ‘হযরত ইউনুস আ.-এর জাতির ওপর আযান চলে এসেছিলো । তারা যখন আযাবের ঘুর্ণিপাকে আবদ্ধ হয়ে পড়ে তখন তারা আযাব প্রত্যক্ষ করার পর ভীত-সন্তরস্ত হয়ে ঈমান আনতে উদ্বুদ্ধ হয় । অতঃপর মহান আল্লাহর চিরস্তন বিধানের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।