কাসাসুল কুরআন-৬ ৪ ১২৩ আযাবের ভবিষ্যদ্বাণী করে অসম্তুষ্ট মন নিয়ে চলে যান । আর তৃতীয়বার যখন তিনি এ সংবাদ পেলেন যে, আযাব নেমে আসে নি । এ কারণে তারা আমাকে মিথ্যাবাদী বলেছে । কিন্তু এই শেষ অংশটি আমার দৃষ্টিতে আপত্তিজনক । কারণ হলো, হযরত ইউনুস আ. জানতে পেরেছেন, তার স্বজাতির ওপর আযাব আসে নি । কিন্তু তিনি তো একথা জানতেন না যে, তাদের ওপর আযাব না আসার কারণ হলো, তারা ঈমান গ্রহণ করে ফেলেছে, তারা এখন সত্যপথে উঠে পড়েছে । বাকি থাকলো, শয়তানের সংবাদ দেয়ার বিষয়টি; এটি প্রমাণিত হওয়ার জন্য যে পরিমাণ শরয়ি প্রমাণ থাকার দরকার; তা নেই । কাজেই শেষ অংশটি কোনোভাবে সঠিক হতে পারেনা । হযরত শাহ সাহেব 46 45 :-এর তাফসিরে বিচিত্র পদ্থা অবলম্বন করেছেন । সেটি প্রণিধানযোগ্য কি-না বা সহিহ কি-না সে আলোচনায় না গিয়ে এতটুকু অন্তত স্বীকার করতে হবে যে, তার ব্যাখ্যায় প্রখর বুদ্ধিমত্তার প্রকাশ ঘটেছে । তিনি লিখেছেন, মহান আল্লাহ বলেছেন, ইউনুস মনে করেছিলো, আমি তাকে পাকড়াও করতে পারবো না' এর অর্থ হলো, তিনি এমন রাগ করেছেন যে, মেহেরবানির ক্ষেত্রে আমি তাকে সস্তষ্ট করতে পারবো না । অথচ আল্লাহর রাজত্বের জন্য যে কোনো কাজই সহজ । অর্থাৎ হযরত ইউনুস আ. আল্লাহর সঙ্গে অভিমানের এমন এক পথ অবলম্বন করেছেন যে, যেনো তিনি আল্লাহর প্রতি এমন অসস্তুষ্ট হয়েছেন যে আর সন্তুষ্টই হবেন না । কিন্তু তিনি এই চরম সত্যটি ভুলে গেছেন যে, যখন তিনি আবৃত করে নেবে । তখন তাকে সমস্ত মান-অভিমান ভুলে যেতে হবে। অনুতাপ ও তওবার সঙ্গে তিনি খুব দ্রুতই সন্তুষ্ট হয়ে যাবেন । এরপর শাহ সাহেব বলেন, যেখানে রাজত্ব ও প্রবল শক্তি থাকে, সেখানে যেকোনো কাজই সম্পন্ন করা আসান হয়ে যায় । এখানে অসম্ভব বলে কোনো ব্যাপার থাকে না। ৩ । সুরা সাফফাতে নিনাওয়া অধিবাসীদের ঈমান আনার ঘটনা এভাবে উল্লেখ করা হয়েছে, EE Et ‘তারা ঈমান এনেছিলো; ফলে আমি তাদেরকে কিছু কালের জন্য জীবনোপভোগ করতে দিলাম !' [সুরা সাফফাত : ১৪৮] www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।