বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউনুস আলাইহিস সালাম * ১২২ আল্লাহ তার উল্লিখিত অবস্থাকে এমন কঠিন বাক্যে ব্যক্ত করেছেন । কিন্তু তার ঘটনাবলির সঙ্গে এ কথাও যুক্ত করে দিয়েছেন, যে ০53; [আর ইউনুস ছিলো নবীদের একজন] ৮৬%৷০ [এবং আল্লাহ তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন] । এভাবে আল্লাহ তার উচ্চ মর্যাদা ও স্তরগত শ্রেষ্ঠত্ব বজায় রাখলেন । যেনো আগামীতে কোনো মানুষ বিভ্রান্তির শিকার না হয়। কোনো ফেতনাবাজ যেনো নবীদের প্রতি মহান আল্লাহর করতে না পারে। মুফাসসিরদের মধ্য হতে কারো কারো অভিমত হলো, ৮৮৬-এর সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে । অর্থাৎ যখন হযরত ইউনুস আ. দেখলেন, আযাবের নির্দিষ্ট সময়ে আযাব আসছে না, তখন তিনি মনঃক্ষুণ্ন হয়ে চলে গেলেন যে, আল্লাহ আমাকে আমার জাতির সামনে ছোট করে দিয়েছেন । তাদের সেই ব্যাখ্যা কিছুতেই সঠিক হতে পারে না । কারণ হলো, হযরত ইউনুস আ. স্বজাতির ওপর অসস্তুষ্ট হয়ে আযাবের ভবিষ্যদ্বাণী করে নিনাওয়া নগরী থেকে চলে গিয়েছিলেন; এ ব্যাপারে যখন সবাই একমত তখন সেই পরিষ্কার অর্থ ছেড়ে একটি সনদহীন গল্পের ওপর নির্ভর করে এ কথা সংযুক্ত করা ঠিক হবে না যে, হযরত ইউনুস আ. নিনাওয়া জনপদ থেকে বের হয়ে কিছু দিন একটি জঙ্গলে অবস্থান করেছেন, যাতে তিনি স্বজাতির ধ্বংস হওয়ার দৃশ্য দেখতে পান । এরপর যখন শয়তান একজন বয়োবৃদ্ধ ব্যক্তির আকৃতি ধরে তাকে জানালো, আল্লাহর আযাব সরে গেছে । যার প্রেক্ষিতে তিনি মহান আল্লাহর ওপর মনঃক্ষুণ্ব হয়ে চলে যান। আর এরপর সেই নৌকার ঘটনা ঘটে । নিঃসন্দেহে গল্পটি বানোয়াট ও অবাস্তর । হযরত শাহ আবদুল কাদির রহ. এ পর্যায়ে মুদিহুল কুরআনে যে তাফসির লিখেছেন, তা উল্লেখিত তাফসিরসমূহ থেকে সম্পূর্ণ ভিন্ন । তার মতে, ৮৮৬-এর সম্পর্ক গোত্র ও আল্লাহ তাআলা উভয়ের সঙ্গে । আর হযরত ইউনুস আ.-এর মনঃক্ষুত্ণ হওয়ার ঘটনা তিনবার ঘটেছে । প্রথমবার যখন তাকে নিনাওয়া যাওয়ার নির্দেশ জানিয়ে বলা হলো যে, ওই শহরের অধিবাসীগণ শিরক, কুফরি, জুলুম ও অন্যায়ের শ্রোত বইয়ে দিয়েছিলো । দ্বিতীয়বার তিনি ওই জাতির মাঝে অবস্থান করে তাদেরকে দীনের কথা বুঝিয়েছেন । তা সত্বেও তারা তার কথায় কর্ণপাত করছিলো না । ফলে তিনি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।