বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত সুলাইমান আলাইহিস সালাম * ১০ SL S55 ‘আর সুলাইমান উত্তরাধিকারী হলো দাউদের ॥' [সুরা নামল] ইবনে কাসির রহ. বলেন, এখানে উত্তরাধিকার বলতে উদ্দেশ্য হলো, নবুয়ত ও শাসনক্ষমতার উত্তরাধিকার ৷ সম্পদের উত্তরাধিকার উদ্দেশ্য নয় । নয়তো হযরত দাউদ আ.-এর আরো অনেক সন্তান ছিলেন, তারা কেনো বঞ্চিত থাকবেন? তা ছাড়া সিহাহ সিত্তায় উচ্চ শ্রেণির সাহাবায়ে কেরাম থেকে এই হাদিস বর্ণিত রয়েছে । নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন_ Ld — Bus SFL D5 NY LSI aa ‘আমাদের নবীদের সমাজে সম্পদের উত্তরাধিকার চলে না । আমরা যা রেখে যাই তা সদকা হয়ে যায় ।' উল্লিখিত হাদিস স্পষ্টতই ঘোষণা করছে যে, নবীদের ইন্তিকালের পর কেউ তাদের পরিত্যাক্ত সম্পত্তির ওয়ারিস হয় না । বরং সেগুলো গরিব- মিসকিনদের অধিকারে চলে যায় । আল্লাহর নামে সদকা হয়ে যায় । প্রকৃতবিচারে নবীগণের ব্যক্তিসত্তার সঙ্গে এটি খাপ খায় না যে, সম্পদের মতো তুচ্ছ বস্তু তাদের উত্তরাধিকারের মর্যাদা পাবে । কেননা, যে সকল মহান ব্যক্তিত্বের জীবনের একমাত্র মিশন ছিলো, তাবলিগ, দীন প্রচার ও আল্লাহর দিকে আহ্বান; তাদের জন্য কীভাবে সঙ্গত হয় যে, নবুওতের ফয়েজের বাইরে একটি তুচ্ছ বস্তুকে তাদের উত্তরাধিকার হিসেবে অভিহিত করা হবে? মানুষ হিসেবে জীবন ধারণের জন্য তারা সম্পদ আকারে যা রেখে যাবেন, তাদের ইন্তিকালের পর সেটি আল্লাহর মালিকানায় চলে যাওয়াই সঙ্গত । তা গরিব-মিসকিনদেরই অংশ হতে পারবে, সেই উচ্চশ্রেণির মহামানবদের বংশধরদের তা প্রাপ্য নয় । নবুয়ত লাভ নবী-রাসুলগণের মধ্য হতে যাদের জীবনী বিশুদ্ধ এঁতিহাসিক সূত্রে পাওয়া যায়, তাদের জীবনাচার অধ্যয়নের মাধ্যমে, উপরস্ত্র পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতের স্পষ্ট ঘোষণার মাধ্যমে জানা গেছে যে, মহান আল্লাহ যখন কোনো ব্যক্তিকে নবুয়ত প্রদানের সিদ্ধান্ত নেন, তখন তার প্রাপ্তবয়স্ক হওয়ার পরই এই মহান মর্যাদা প্রদান করেন । যাতে দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুসারেও তিনি জীবনের সেই অংশটুকু অতিক্রম করে আসেন, যে সময়ের ভেতর www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।