বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত ইউনুস আলাইহিস সালাম ৪ ১২০ যে যুগে হযরত ইউনুস আ. নিনাওয়া অধিবাসীদের হেদায়েতের উদ্দেশে প্রেরিত হন, সে সময়টি ছিলো আশুরি রাজত্বের উত্থানকাল ৷ কিন্তু তাদের শাসনপদ্ধতি ছিলো গোত্রভিত্তিক । প্রতিটি গোত্রের জন্য ভিন্ন ভিন্ন শাসক ও রাজা হতো । সেই গোত্র শাসিত প্রশাসনগুলোর জায়গিরসমূহে নিনাওয়ার অবস্থান ছিলো কেন্দ্রীয় নগরী হিসেবে । এ কারণে তার উত্থান প্রসিদ্ধি লাভ করেছিলো । পবিত্র কুরআনে নিনাওয়ার লোকসংখ্যা এক লাখেরও বেশি বলা হয়েছে। ইমাম তিরমিযি রহ. গরিব সনদে একটি মারফু হাদিস নকল করেছেন যে, সেই এলাকায় এক লক্ষ বিশ হাজার জনগণের বসতি ছিলো । তাওরাত- সমষ্টিতে যে সহিফাটির নামকরণ করা হয়েছে হযরত ইউনুস আ.-এর নামে; তাতেও এই সংখ্যাই বলা হয়েছে । কিন্তু হযরত ইবনে আব্বাস রা. সাঈদ বিন যুবায়ের ও মাকহুল প্রমুখ থেকে ১১4; 3! এর তাফসির ১০ হাজার থেকে ৭০ হাজার পর্যন্ত বর্ণিত রয়েছে । আমাদের মতে প্রথম অভিমতটিই প্রাধান্য পাবে। তাফসির সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ আলোচনা ১। সুরা আম্বিয়ার একটি আয়াত হচ্ছে, ৬1 5% 2৬ ০ ১) ৩ 5; 446 4851 যার অর্থ হলো, 'মাছওয়ালার কথা স্মরণ করো, সে ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলো, অতঃপর মনে করেছিলো, আমি তার জন্য শাস্তি নির্ধারণ করবোনা ৷' এই আয়াতের তাফসিরে অনেকগুলো অভিমত পাওয়া যায় । একদল তাফসিরবেত্তা এর অর্থ করেছেন যে, হযরত ইউনুস আ. যখন তার কওম থেকে অসন্তুষ্ট হয়ে চলে যান আর তার যাওয়াটা হয় ওহির অপেক্ষা না করে এবং আল্লাহর সম্তুষ্টির খোজখবর না নিয়ে, তখন তিনি মনে করেছিলেন, তার এই দ্রুততার জন্য আমি তাকে পরীক্ষার সংকীর্ণতায় ফেলবো না । উল্লিখিত তাফসির অনুযায়ী :৮৬১-এর সম্পর্ক হলো, জাতির সঙ্গে । আর 46,45) -এর অর্থ হচ্ছে, 4৮ ১০:1 $=৮-এর অর্থে ,এ5 শব্দের ব্যবহার প্রচুর । এটাই সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরের অভিমত । হযরত ইবনে আব্বাস, দহহাক, কাতাদাহ, হাসান রহ. প্রমুখ হতে এ তাফসির-ই বর্ণিত রয়েছে । এটাই ইবনে কাসির ও ইবনে জারির রহ.-এর কাছে প্ৰণিধানযোগ্য অভিমত । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।