কাসাসুল কুরআন-৬ ৪ ১১৯ কিতাবদের বিভিন্ন রেওয়ায়েত এ সাক্ষ্যে প্রদান করে যে, হযরত ইউনুস আ.- এর যুগ শেষে খ্রিস্টপূর্ব ৬৯০ সনে যখন নিনাওয়াবাসী দ্বিতীয়বার কুফর- শিরকি ও জুলুম-অত্যাচার শুরু করে দিয়েছিলো এবং তাদের অবাধ্যতার প্রকোপ মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিলো তখন একজন ইসরাইলি নবী -যার নাম নাহুম- তাদেরকে পুনরায় বুঝিয়ে-শুনিয়ে হেদায়েতের দাওয়াত প্রদান করেন । যখন নিনাওয়াবাসী তার কথায় কর্ণপাত করলো না তখন তিনি তাদেরকে ধ্বংস হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। এর ৭০ বছর খ্রিস্টপূর্ব ৬১২ সনে নিনাওয়া এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছিলো । কাজেই হযরত ইউনুস আ.-এর যুগ অবশ্যই খ্রিস্টপূর্ব ৬৯০ সন থেকেও পুরোনো হতে হবে । সম্ভবত শাহ আবদুল কাদির রহ.-এর এ অভিমতটি সঠিক যে, হযরত ইউনুস আ. হযরত হিযকিল আ.-এর সমসাময়িক ছিলেন । তিনি লিখেছেন ‘তিনি হিযকিলের অন্যতম সুহৃদ ছিলেন । হযরত ইউনুস আ. প্রচণ্ড উদ্দীপনা সহকারে ইবাদত করতেন । দুনিয়া থেকে নিজেকে আলাদা করে রাখতেন । অবশেষে নির্দেশ হলো, আপনাকে নিনাওয়া শহরের উদ্দেশে পাঠানো হলো । সেখানকার লোকদেরকে মূর্তিপূজা থেকে বারণ করতে হবে ৷ কিন্তু এখানে হিযকিল নামের ক্ষেত্রে আরব এঁতিহাসিকগণ ভুলের শিকার হয়েছেন । তারা মনে করেছেন, তিনি হলেন, হিযকিল বাদশাহ । অথচ বনি ইসরাইলে এ নামে কোনো বাদশাহ অতিক্রাস্ত হন নি । প্রকৃতপক্ষে তিনি হলেন প্রখ্যাত নবী হযরত হিযকিল আ. । এই বিশ্ৰেষণে স্পষ্ট হলো যে, হযরত ইউনুস আ. ছিলেন একজন ইসরাইলি তার অনুসন্ধান অনুসারে যে ক্রমবিন্যাস তৈরি করেছেন, সেখানে তিনি হযরত ইউনুস আ.-এর আলোচনা এনেছেন হযরত মুসা ও শুয়াইব আলাইহিমাস সালাম এবং হযরত দাউদ আ.-এর মাঝখানে । দাওয়াতের স্থান ইরাকের একটি প্রসিদ্ধ ও সুপরিচিত জনপদ হচ্ছে নিনাওয়া । সেই এলাকার লোকদের হেদায়েতের জন্য তাকে মনোনীত করা হয়েছিলো । নিনাওয়া হচ্ছে আতশুরি প্রশাসনের জায়গীরভুক্ত ও মূসেল অঞ্চলের কেন্দ্রীয় নগরী । *. মুদিহুল কুরআন, সুরা আম্বিয়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।