হযরত ইউনুস আলাইহিস সালাম ৪ ১১৮ স্পষ্ট বর্ণিত হয়েছে যে, “মাত্তা' তার পিতার নাম ৷" আহলে কিতাবগণ হযরত ইউনুস আ.-এর নাম ‘ইউনাহ' ও তার পিতার নাম ‘আমতা' বলে থাকে । আমাদের পর্যবেক্ষণে ইউনুস বিন মাত্তা আর ইউনাহ বিন আমতার মধ্যে দৃশ্যমান কোনো পার্থক্য নেই । এটি মূলত আরবি ও ইবরানি ভাষার উচ্চারণগত পার্থক্য । সময়কাল হাফেয ইবনে হাজার রহ. বলেন, ইতিহাসের আলোকে হযরত ইউনুস আ.- এর সময়কাল নির্ধারণ করা খুব কঠিন । অবশ্য কতিপয় এতিহাসিক বলেন, যখন ইরান (পারস্য)-এ বিদ্রোহ ও বিশৃঙ্খল রাজত্বের যুগ চলছিলো সেসময় নিনাওয়া অঞ্চলে হযরত ইউনুস আ.-এর আবির্ভাব ঘটে ৷" আধুনিক গবেষকগণ পারস্যশাসনকে তিনটি পর্বে ভাগ করে থাকেন । একটি হলো, আলেকজান্ডারের আক্রমণের পূর্বযুগ ৷ দ্বিতীয়টি হলো, পারথবি শাসনকার অর্থাৎ বিদ্রোহ ও বিশৃঙ্খলার যুগ । আর তৃতীয়টি হলো, সাসানি শাসনামল । প্রথমপর্বটিকে তাদের উত্থান যুগ মনে করা হয়। এটির সূচনা ঘটেছে আনুমানিক খ্রিস্টপূর্ব ৫৫৯ সন থেকে । যা আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৭২ সনে অর্থাৎ দুই শতাব্দীর মাথায় এসে শেষ হয় । দ্বিতীয় পর্বটি আনুমানিক খ্রিস্টপূর্ব ৩৭২ সন থেকে শুরু হয়ে ১৫০ ঈসাব্দে এসে শেষ হয়েছে। এটিকেই বিদ্রোহ ও বিশঙ্খলার যুগ' বলা হয়ে থাকে ।* এরপর থেকে শুরু হয়েছে সাসানি শাসনামল । উল্লিখিত তথ্যের প্রেক্ষিতে হাফেয ইবনে হাজার রহ.-এর বর্ণনা অনুসারে হযরত ইউনুস আ.-এর যুগ খ্রিস্টপূর্ব ৩৭২ থেকে শুরু করে হযরত ঈসা আ.- এর জন্মের মধ্যবতী সময়কালে হওয়া উচিত । কিন্তু এতিহাসিক দৃষ্টিকোণ থেকে উল্লিখিত কথাটি ভুল প্রমাণিত হয় । কারণ, এতিহাসিকগণ এর ওপর একমত যে, আশুরিদের এই বিখ্যাত নগরী (নিনাওয়া) বাবেলিদের হাতে খ্রিস্টপূর্ব ৬১২ সনে সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছিলো । এছাড়াও আহলে » বুখারি শরিফ, কিতাবুল আম্বিয়া * ফাতহুল বারি : ৬/৪৫০ * আল বিদায়া ওয়ান নিহায়া : ২/১৮৩; এ যুগটি ইরদুশির বিন বাবকান-এ এসে শেষ হয়েছে । ইরদুশির হলেন প্রথম সাসানি রাজ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।