বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 06
/ ১৩৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন-৬ ৪ ১১৫ বিশাল জনপদ; যেখানে লক্ষাধিক মানুষ বসবাস করে । এছাড়া সেখানে প্রচুর ংখ্যক জীব-জন্তুও রয়েছে । তা হালাক ও বরবাদ করতে আমার কি আমার খারাপ লাগতো না? এই লতা-গুল্মের ওপর তোমার যে পরিমাণ মায়া লাগছে, আমি কি ওদের ওপর এরচেয়ে বেশি দয়াপ্রবণ নই? তাহলে কিভাবে ওহির অপেক্ষা না করে জাতির ওপর বদদোয়া করে তাদের মাঝখান থেকে বেরিয়ে এলে? একজন নবীর বৈশিষ্ট্যের সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ নয় যে, সে তার জাতির জন্য আযাবের দোয়া করবে এবং ঘৃণাভরে তাদের থেকে দ্রুত বিচ্ছিন্ন হয়ে যাবে যে, আমার ওহির অপেক্ষা করবে না । অন্যদিকে নিনাওয়া এলাকায় ঘটে গেলো বৈপুবিক পরিবর্তন । হযরত ইউনুস আ. তাদের ওপর বদদোয়া করে চলে গেলে সেই বদদোয়ার কিছু লক্ষণ দেখা যেতে লাগলো, তখন নিনাওয়াবাসী খোঁজ নিয়ে জানতে পারলো যে, হযরত ইউনুস আ. এলাকায় নেই । এতে তাদের মনে বিশ্বাস জন্মালো যে, তিনি সত্যই নবী ছিলেন। এখন আমাদের ধ্বংস সুনিশ্চিত । একারণেই তো তিনি আমাদের ছেড়ে চলে গেছেন । কথাটি ভাবতেই তাদের রাজা থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত ভয়ে-ত্রাসে কাপতে লাগলো । তারা ইসলামের বাইআত নেয়ার জন্য চতুর্দিকে হযরত ইউনুস আ.-কে খুঁজতে লাগলো । সঙ্গে সঙ্গে সবাই মহান আল্লাহর দরবারে তওবা-ইসতিগফার শুরু করে দিলো । সবধরনের গুনাহের কাজ থেকে হাত গুটিয়ে জনপদের বাইরে বিশাল এক ময়দানে বেরিয়ে এলো । এমনকি চতুষ্পদ মূক জস্তগুলোকেও সঙ্গে করে নিয়ে এলো । ছোট ছোট শিশুদেরকে তাদের মায়েদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেললো । চারপাশে কান্না ও হাহাকারের রোল পড়ে গেলো । দুনিয়া থেকে সবধরনের সম্পর্ক ছিন্ন করে একসঙ্গে মাওলার দরবারে কান্নাকাটি করতে লাগলো । তারা চোখের জল ফেলে বলছিলো, ৮৬:৮ শে ৮ =) “হে আমাদের পরওয়ারদিগার, নবী ইউনুস তোমার যে বার্তা আমাদের উদ্দেশে নিয়ে এসেছেন, আমরা তার ওপর ঈমান এনেছি । এখন সেটিকে মনে-প্রাণে বিশ্বাস করি ।' অবশেষে মহান আল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করলেন । তাদেরকে ঈমানের দৌলত দান করলেন । এভাবে তারা আল্লাহর আযাব থেকে রক্ষা পেলো । মোটকথা, হযরত ইউনুস আ.-এর উদ্দেশে নির্দেশ এলো, আপনি পুনরায় নিনাওয়ায় ফিরে যান। আপনি আপনার জাতির মাঝে অবস্থান করে তাদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।