হযরত ইউনুস আলাইহিস সালাম * ১১৪ নিলো যে, লটারি হবে । তিনবার লটারি করা হলো আর প্রতিবারই হযরত ইউনুস আ.-এর নাম লটারিতে উঠে এলো । তখন তারা বাধ্য হয়ে হযরত ইউনুস আ.-কে নদীবক্ষে ফেলে দিলো । অথবা তিনি নিজেই নদীতে ঝাপিয়ে পড়লেন । সেসময় মহান আল্লাহর নির্দেশে একটি মাছ তাকে গিলে ফেললো । মাছটির প্রতি নির্দেশ ছিলো, শুধু গিলে ফেলার অনুমতি রয়েছে । ইউনুস তোমার খাদ্য নয় । তাঁর দেহে বিন্দু আঁচড়ও দেয়া যাবে না। হযরত ইউনুস আ. যখন নিজেকে মাছের দেহে জীবস্ত আবিষ্কার করলেন, তখন মহান আল্লাহর দরবারে নিজের অনুতাপ প্রকাশ করলেন যে, কেনো যে আমি ওহির অপেক্ষা না করে এবং আল্লাহর কাছ থেকে অনুমতি না নিয়ে আমার উম্মত থেকে অসন্তুষ্ট হয়ে নিনাওয়া ত্যাগ করে চলে এসেছি । তিনি নিজের ওই অপূর্ণতার জন্য ক্ষমাপ্রার্থী হয়ে এ দোয়া বলতে লাগলেন__ খু বু lll ie LS 1 Lu 5 ১) ‘হে প্ৰভু, তুমি ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নেই । আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি । নিঃসন্দেহে আমি আমার নিজের ওপর জুলুম করে ফেলেছি ৷' মহান আল্লাহ হযরত ইউনুস আ.-এর দরদমাখা মিনতি কবুল করলেন । তিনি মাছটিকে নির্দেশ করলেন, ‘তোমার কাছে আমার যে আমানত রয়েছে তা উগরে ফেলো' । মাছটি নদীর তীরে এসে হযরত ইউনুস আ.-কে উগরে ফেললো ৷ হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, পাখির ডিম ফুটে যখন ছানা বের হয় তখন সদ্যপ্রসূত ছানাটি যেমন পশমহীন কোমল তুলতুলে দেহ নিয়ে বেরিয়ে আসে, মাছের পেটে থাকার কারণে হযরত ইউনুস আ.- এর দেহখানা ঠিক তেমন হয়ে গেলো । প্রচণ্ড দুর্বল ও নিশ্চল অবস্থায় তাকে শুষ্ক মাটিতে ফেলা হলো । তখন আল্লাহর নির্দেশে তার জন্য একটি লতা-গুল্া বিশিষ্ট গাছ গজিয়ে উঠলো । তার ছায়ায় একটি ঝুপড়ি বানিয়ে তিনি সেখানে বাস করতে লাগলেন । কয়েকদিন পর একটি কাণ্ড ঘটলো । আল্লাহরই নির্দেশে সেই লতার গোড়ায় পোকা জন্মাতে শুরু করলো । কয়েকদিন না যেতেই সে পোকাগুলো লতার গোড়া কেটে ফেললো । ফলে লতা-গুল শুকিয়ে গেলো । হযরত ইউনুস আ. এতে খুবই মনঃক্ষুণ্ হলেন । তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে তাকে সম্বোধন করে বললেন, ইউনুস, তুমি এই লতা-পাতা শুকিয়ে যাওয়ার কারণে কষ্ট পেয়েছো? অথচ এটি তো খুবই ছোট্ট জিনিস । কিন্তু তুমি কেনো ভেবে দেখলে না যে, নিনাওয়ার মতো একটি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।