কাসাসুল কুরআন-৬ * ১১৩ তাফসিরি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো । যাতে ঘটনার মূল বাস্তবতা বুঝতে সহায়ক হয় হযরত ইউনুস আ. মাত্র ২৮ বছর বয়সেই নবুয়ত লাভ করেন । ‘নিনাওয়া' অধিবাসীদের হেদায়েতের জন্য তাঁকে আদেশ দেয়া হয় । হযরত ইউনুস আ. দীর্ঘদিন তাদের মধ্যে দীনের তাবলিগ ও তাওহিদের দাওয়াত দিতে থাকেন । কিন্তু তারা তার কথায় বিন্দুমাত্র কর্ণপাত করে নি । গোয়ার্তুমি ও অবাধ্যতার পরাকাষ্টা প্রদর্শন করে শিরক ও কুফরির ওপর অবিচল থাকে । তারা তাদের পূর্বের অবাধ্য জাতি-গোষ্ঠীর ধারাবাহিকতা বজায় রেখে আল্লাহর এই মহান সত্য নবীর সমস্ত আহ্বান উপেক্ষা করে যেতে থাকে । তারা তাকে নিয়ে পথে-ঘাটে বিদ্রপ করতে থাকে । জাতির এহেন ধারাবাহিক অবাধ্যতা ও বৈরিতার কারণে হযরত ইউনুস আ. ভীষণ ক্ষুব্ধ হন । তাদের জন্য মহান আল্লাহর কাছে বদদোয়া করে রাগ করে তাদের ছেড়ে রওয়ানা হয়ে পড়েন । তিনি যখন ফোরাতের'* তীরে এসে হাজির হন, তখন দেখতে পান যে, একটি নৌকা যাত্রীদের বহন করে এখনই যাত্রা শুরু করবে । হযরত ইউনুস আ. নৌকায় চড়ে বসলেন । নোঙ্গর তুলে নৌকাটি রওয়ানা হলো । পথিমধ্যে প্রবল ঝঞ্রাবায়ু নৌকার ওপর আছড়ে পড়তে শুরু করলো । ফলে সেটি দুলতে শুরু করলো । যাত্রীদের মধ্যে ডুবে যাওয়ার আশঙ্কা দেখা দিলো । তখন তারা নৌকায় চড়ে কোনো গোলাম তার মনিব থেকে পালাচ্ছে । কাজেই তাকে নৌকা থেকে পৃথক না করা পর্যন্ত মুক্তির আশা নেই ॥' হযরত ইউনুস আ. তাদের কথা শোনামাত্রই সচকিত হয়ে উঠলেন । তিনি বুঝতে পারলেন যে, ওহির অপেক্ষা না করে আমার নিনাওয়া থেকে এভাবে চলে আসা মহান আল্লাহর মনঃপূত হয় নি। এটি আমার পরীক্ষার লক্ষণ । ভাবনাটি মনে জেগে উঠতেই তিনি নৌকাবাসীদের বললেন, ‘আমি-ই ওই পলায়নপর গোলাম । আমি-ই আমার মনিব থেকে পালাচ্ছি । কাজেই তোমরা আমাকে নৌকা থেকে বাইরে ছুড়ে ফেলো ।' সেই নৌকার মাঝি-মাল্লা ও আরোহীরা হযরত ইউনুস আ.-কে পূর্ব থেকেই জানতো । এ কারণে তারা তার কথামতো কাজ করতে অস্বীকৃতি জানালো । তারা পরস্পরে সিদ্ধান্ত ’ ক্নন্থল মা'আনি, সুরা ইউনুস ওয়াস সোফফাত * ক্ুহুল মা’আনি কাসাসুল কুরআন (ঙষ্ঠ) - ৮ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।