হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ৯৮ হযরত দাউদ আ. ইবাদতে লিপ্ত ছিলেন । যেহেতু বাস্তবেই ওই দুই ব্যক্তি সমস্যায় ছিলো এবং তাদের দ্রুত সমাধানে উপনীত হওয়ার তাড়া ছিলো, এ কারণে তারা দেয়াল টপকে এসেছিলো । হযরত দাউদ আ. বাদীর বক্তব্য শোনার পর প্রথমে তাদের উদ্দেশে তিনি কিছু ওয়ায-নসিহত পেশ করেন । তিনি উল্লেখ করেছেন যে, অবস্থা ভালো নেই । অধীনদের ওপর শক্তিশালীদের অত্যাচারের প্রবণতা সবসময় এমনই যে, তারা ওদের জীবনকে নিজেদের বিলাসিতার উপকরণ মনে করে থাকে । যা খুবই ধিক্কৃত । তবে আল্লাহর মুমিন বান্দাগণ যেহেতু নেককার হয়ে থাকেন, এ জন্য তারা নিজেদেরকে এ ধরনের জুলুম থেকে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহকে ভয় করেন । যদিও তাদের সংখ্যা অনেক কম । এরপর হযরত দাউদ আ. তাদের মামলাটির একটি ন্যায়সঙ্গত সমাধান জানিয়ে বিবাদের অবসান ঘটান । যখন উভয় পক্ষ চলে যায় তখন হযরত দাউদ আ.-এর প্রখর অনুভূতিসম্পন্ন হৃদয়ে এ কথা উদিত হয় যে, আল্লাহ তাআলা আমাকে এত বিশাল সাম্বাজ্য ও দোদণ্ড ক্ষমতা দান করেছেন । প্রকৃতপ্রস্তাবে এটি আমার জন্য অনেক বড় পরীক্ষা । এভাবে যে, মহান আল্লাহ আমাকে এত বিশাল সংখ্যক মানুষের ওপর যে সম্মান ও শ্রেষ্ঠত্ দান করেছেন, এর সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্ব আমি কতটা সঠিকভাবে পালন করতে সক্ষম হই এবং খোদার এ নিয়ামতের আমি আমার ব্যবহারিক জীবনে কতটা শুকরিয়া আদায় করতে সমর্থ হই? এই মানসিক ভাবনা হযরত দাউদের ওপর এতটাই প্রভাব ফেলে যে, তিনি তৎক্ষণাৎ আল্লাহর দরবারে সেজদাবনত হয়ে পড়েন এবং মাগফিরাত প্রার্থনা করে স্বীকারোক্তি প্রদান করেন যে, হে আমার পালনকর্তা, আপনার সহযোগিতা না থাকলে এই বিশাল দায়িত্ব যথাযথভাবে আমি কিছুতেই পালন করতে সমর্থ হৃতাম না । হযরত দাউদ আ.-এর এই মনোজাগতিক অবস্থা আল্লাহ তাআলার খুবই পছন্দ হলো এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন । ইবনে হাযাম রহ. উল্লিখিত তাফসির পেশ করার পর বলেন, মাগফিরাত আল্লাহর দরবারে এতটই প্রিয় আমল যে, তার পূর্বে গুনাহ থাকা জরুরি নয় । এমন নয় যে, প্রথমে গুনাহের কাজ করতে হবে আর এরপর সেই www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।