কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪ ৯৫ অতএব আমাদের মধ্যে ন্যায়বিচার করুন; অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথনির্দেশ করুন ৷ এ ব্যক্তি আমার ভাই, তার আছে নিরানবইটি দুম্বা এবং আমার আছে মাত্র একটি দুম্বা । তবুও সে বলে, ‘আমার যিম্মায় এটি দিয়ে দাও’, এবং কথায় সে আমার প্রতি কঠোরতা প্রদর্শন করেছে দাউদ বললো, ‘তোমার দুম্বাটিকে তার দুমষ্বাগুলোর সঙ্গে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি যুলুম করেছে ৷ শরিকদের অনেকে একে অন্যের ওপর তো অবিচার করে থাকে- করে না কেবল মুমিন ও সৎকর্মপরায়ণ ব্যক্তিগণ এবং তারা সংখ্যায় স্বল্প । দাউদ বুঝতে পারলো, আমি তাকে পরীক্ষা করলাম । অতঃপর সে তার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করলো এবং নত হয়ে লুটিয়ে পড়লো ও তার অভিমুখী হলো । অতঃপর আমি তার ক্রুটি ক্ষমা করলাম । আমার নিকট তার জন্য রয়েছে নৈকট্যের মর্যাদা ও শুভ পরিণাম । হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি লোকদের মধ্যে সুবিচার করো এবং খেয়াল-খুশির অনুসরণ করো না, কেননা, এটি তোমাকে আল্তাহর পথ থেকে বিচ্যুত করবে । যারা আল্লাহ পথ থেকে ভ্রষ্ট হয় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কারণ তারা বিচারদিবসকে বিস্মৃত হয়ে আছে । [সুরা সাদ : আয়াত ২১-২৬] আয়াতের ভুল ব্যাখ্যা এখানে হযরত দাউদ আ.-এর একটি পরীক্ষার কথা বলা হয়েছে ৷ যা আল্লাহর পক্ষ থেকে তাকে করা হয়েছে । হযরত দাউদ আ. প্রথমদিকে তা ধরতে পারেন নি কিন্তু হঠাৎ তার মনে এ খেয়াল এসেছে, এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা । তখন তৎক্ষণাৎ তিনি আল্লাহর মনোনীত নবীদের মতো আল্লাহ-অভিমুখী হন এবং ইসতিগফার করেন । আল্লাহর দরবারে তার সেই ক্ষমাপ্রার্থনা গৃহীত হয় । ফলে তার সম্মান ও আল্লাহর নৈকট্য পূৰ্বাপেক্ষা অধিক উচ্চতা লাভ করে । ব্যাপারটি ছিলো শুধুই এতটুকু । কিন্তু যখন কতিপয় মুফাসসির লক্ষ্য করলেন যে, কুরআনুল কারিম সেই পরীক্ষার কোনো বিবরণ জানায় নি আর তাওরাত ও ইসরাইলি রেওয়ায়েতে আওরিয়্যাহ-এর স্ত্রীর একটি www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।