কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪ ৯৩ UE 2 pT FUE SA Is SEIU SLI UT ‘আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম । তারা বলেছিলেন, ‘আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন । [সুরা নামল : আয়াত ১৫] উল্লিখিত আয়াতসমূহে কুরআনুল কারিম যথারীতি পূর্বের কিতাবসমূহের সেই ভ্রান্ত ধারণার খণ্ডন ও সংশোধন করেছে, যা প্রবৃত্তিপূজারী জ্ঞানপাপীদের বিকৃতি ও পরিবর্তনের ফলে সেখানে আশ্রয় পেয়েছিলো এবং নিজ অনুসারীদের বিশ্বাসে স্থান পেয়েছিলো । কুরআনুল কারিম ইতিহাসের সেই অন্ধকার পর্দা ভেদ করে প্রমাণিত করেছে যে, হযরত দাউদ ও সুলাইমান আলাইহিমাস সালাম ছিলেন বনি ইসরাইলের মহান নবীদের অন্তর্ভুক্ত । তারা ছিলেন আল্লাহর সত্য নবী । তারা ছিলেন সর্বপ্রকার গুনাহ ও কলুষ হতে মুক্ত । তাদের চরিত্রে আল্লাহর অবাধ্যতার কোনো কালিমা লেপন হয়নি । কিন্তু আফসোস, হাজার আফসোস যে, কুরআনুল কারিমের ঘোষণা সত্ত্বেও হাত্তা আওরিয়্যাহর স্ত্রীর কল্পিত, অলীক ও উদ্ভট বানোয়াট কাহিনি তাওরাত ও ইসরাইলি রেওয়ায়েতের সূত্রে পেয়ে কতিপয় মুফাসসির কুরআনুল কারিমের তাফসিরে উদ্ধৃত করেছেন এবং ইসরাইলি মনগড়া গল্প-কাহিনিকে কোনো প্রকার দলিল-প্রমাণ ছাড়াই ইসলামি রেওয়ায়েতের সমান মর্যাদা দিয়েছেন! ওইসকল সরল বুযুর্গ কেনো ভাবলেন না যে, যে কল্পিত কাহিনিগুলোকে আজ তারা ইসরাইলি রেওয়ায়েত হিসেবে কুরআনুল কারিমের তাফসিরে উদ্ধৃত করছেন, এ উম্মতের অনেকই আগামীকাল সেগুলোকে কুরআনের আয়াতের তাফসির ও ব্যাখ্যা মনে করে ফেতনায় পড়ে যাবে । হতে পারে, তা তাদের গোমরাহির কারণ হয়ে দাড়াবে । তাজ্জব! শত তাজ্জব আধুনিক ও প্রাচীন সেইসব আকায়িদশাস্ত্রবিশারদের প্রতি!! তারা এ জাতীয় উদ্ভট কল্প-কাহিনিকে শক্ত ভাষায় প্রত্যাখ্যান ও এ সকল মিথ্যা অপবাদকে খণ্ডণ না করে সেগুলোর জন্য কোনো ভালো প্রয়োগস্থল বের করে কবুল করে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।