বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ৯২ নিষ্কলুষ, পূতঃপবিত্ৰ চরিত্রের অধিকারী । আল্লাহর দেয়া রাজত্বে তিনি ছিলেন বনি ইসরাইলের আমির ও আল্লাহর খলিফা । সবসময় ইলাহি রক্ষাকবচ তাকে সবকিছু থেকে বাচিয়ে রাখতো । কাজেই তিনি ছিলেন মহান নবী ও প্রতাপশালী স্ম্রাট । কাজেই জানি না, আহলে কিতাবগণ কীভাবে তাওরাতের এই পরস্পরবিরোধী কথাগুলোর মধ্যে সমন্বয় করবেন এবং হযরত দাউদ আ. তাদের চোখে কতটা মর্যাদাবান? যদি তাদের দৃষ্টিতে তিনি একজন নবী বা উত্তম চরিত্রবান হয়ে থাকেন তাহলে হাত্তা আওরিয়্যাহ-এর স্ত্রী সম্পর্কিত কাহিনি সম্পর্কে তাদের কাছে কী জবাব আছে? আর যদি আওরিয়্যাহ-এর স্ত্রীর ঘটনাটি সঠিক হয়ে থাকে, তাহলে উপরিউক্ত প্রশংসা ও মর্যাদার অধিকারী দাউদ কোনজন? এর বিপরীতে কুরআনুল কারিম হযরত দাউদ আ. সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে যে, তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত রাসুল ও একজন নিষ্পাপ নবী । তিনি ছিলেন আল্লাহর খলিফা ও বনি ইসরাইলের পরিচালক ও শাসক । কুরআন ঘোষণা করেছে _ 1555535 CS GT BF CN PAULL ‘আমি তো কতক নবীকে কতক নবীর ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে যাবুর দান করেছি ॥' [সুরা ইসরা : আয়াত ৫৫] সুরা সাদে ইরশাদ করে_ Ftd Lu Ss LS Sn SCE AUS ‘আমি দাউদকে সুলাইমান দান করেছি । সে একজন উত্তম বান্দা । সে ছিলো আল্লাহ-অভিমুখী ।' [সুরা সাদ: ৩০] ES ToS LL LUCIE ‘আমি তার সম্বাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা ৷' [সুরা সাদ: আয়াত ২০] সুরা নামলে এসেছে _ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।