বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪ ৯১ মনে করা যায় না । অন্যের স্ত্রীর প্রতি কুদৃষ্টি দেওয়া, তার সঙ্গে অবৈধ করাম্দ্রেএগুলো মানবজীবনের এমনই ঘৃণ্য নাপাক কর্ম, যার জন্য শিষ্টাচার শাস্ত্রের পরিভাষায় ‘কুকাম’ ছাড়া অন্যকোনো শব্দ প্রয়োগ করা যায় না । S25 GENS Cae ‘আপনি এর থেকে পবিত্র । এটি গুরুতর অপবাদ ছাড়া কিছু নয় ৷' তাওরাতের পরস্পরবিরোধী বর্ণনা আমরা হযরত দাউদ আ.-এর নিষ্পাপ ব্যক্তিত্বের ওপর আরোপিত অপবাদের প্রামাণিক খণ্ডন করার আগে তাওরাতের ভাষাতেই জানিয়ে দেবো যে, তাওরাত হযরত দাউদ আ. সম্পর্কে অন্য অনেক জায়গায় কী বলেছে এবং তার পবিত্রতা ও খোদাভীরুতাকে কীভাবে উল্লেখ করেছে । তাওরাতের স্যামুয়েল অধ্যায়ে রয়েছে _- তখন নাতন (নবী) রাজা (দাউদ)-কে বললো, যাও যা তোমার ইচ্ছে করো । কেননা, খোদাওয়ান্দ তোমার সঙ্গে আছেন । আর সে রাতে এমন ঘটলো যে, খোদাওয়ান্দের বাণী নাতনের কাছে পৌছলো_ যাও, আমার বান্দা দাউদকে বলো, খোদাওয়ান্দ একথা বলেছেন.... । সুতরাং এখন তুমি আমার বান্দা দাউদকে বলো, রাবুল আফওয়াজ (সব সৈনিকের প্রতিপালক) এ কথা বলেছেন, আমি তোমাকে মেঘপাল থেত্তেযেখানে তুমি মেষের পেছনে পেছনে ঘুরতেউঠিয়ে এনেছি যাতে তুমি আমার জাতি ইসরাইলের পথপ্রদর্শক হও !' এসব বক্তব্য তাওরাত থেকেই নেয়া । এ থেকে জানা যায় যে, হযরত দাউদ আ. ছিলেন মহান আল্লাহর একজন প্রিয় ও পছন্দনীয় বান্দা । তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার গৌরব লাভ করেছিলেন । তিনি ছিলেন আল্লাহর শরিয়তের পূর্ণ অনুগত ও বাধ্য । তিনি ছিলেন কালিমামুক্ত, * স্যামুয়েল [২] অধ্যায় : ৭, আয়াত : ৩-৮ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।