হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ৯০ মস্তিষ্কের কল্পনাপ্রসৃত উদ্ভট গল্প-কাহিনির একটির সম্পর্ক হযরত দাউদ আ.-কে জড়িয়ে । তাওরাতের স্যামুয়েল পুস্তিকায় হযরত দাউদ আয. সম্পর্কে একটি লম্বা গল্প রয়েছে । সংক্ষেপে তা তুলে ধরা হলো । ‘আর সন্ধ্যাকালে দাউদ তার পালঙ্ক থেকে গাত্রোখান করে রাজমহলের ছাদের ওপর পায়চারি করতে লাগলেন । ছাদের উপর থেকে তিনি এক অত্যন্ত রূপসী রমণীকে স্নান করতে দেখলেন । তখন দাউদ লোক পাঠিয়ে রমণীটির অবস্থা জানলেন । জনৈক ব্যক্তি বললো, সে কি আলআমের কন্যা বিনতে সাবা নয়, যে হাত্তা আওরিয়্যাহ-এর স্ত্রী? দাউদ লোক পাঠিয়ে বিনতে সাবাকে ডেকে আনালেন । সে তার কাছে এলে তিনি তার সঙ্গে সঙ্গম করলেন । (কেননা, রমণীটি তার ঝতুস্নান শেষে পবিত্র হয়েছিলো) এরপর তিনি তার ঘরে চলে গেলেন । আর এদিকে রমণীটি গর্ভবতী হয়ে পড়লো । তখন সে দাউদের কাছে সংবাদ পাঠালো যে, আমি গর্ভবতী হয়ে পড়েছি ৷ ... প্রত্যুষে দাউদ ইউআবের উদ্দেশে একটি চিঠি লিখলেন । পত্রটি তিনি আওরিয়্যাহ-র মাধ্যমে পাঠালো । তিনি চিঠিতে এ কথা লেখলেন যে, আওরিয়্যাহকে সংঘর্ষের সময় সবার সম্মুখে রাখবে এবং তুমি তার পাশ থেকে সরে যাবে যাতে সে মারা যায়... আর ওই নগরীর লোকেরা বেরিয়ে এলো এবং ইউআবের সঙ্গে লড়াই করলো । ওখানে দাউদের স্বল্পসংখ্যক ভৃত্য কাজে এসেছে এবং হাত্তা আওরিয়্যাহ নিহত হয়। তখন ইউআব লোক মারফত যুদ্ধের বৃত্তান্ত দাউদকে জানিলে দিলো... আওরিয়্যাহ-এর স্ত্রী শুনতে পেলো যে, তার স্বামী আওরিয়্যাহ্ নিহত হয়েছে । সে তার স্বামীর জন্য বিলাপ করতে লাগলো । শোকের দিন অতিবাহিত হয়ে গেলে দাউদ তাকে ডেকে পাঠিয়ে তার প্রাসাদে রেখে দিলেন । এভাবে সে তার স্ত্রী হয়ে গেলো । তার গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করে । কিন্তু দাউদের এই কাজে খোদা তার ওপর অসন্তুষ্ট হলেন !'* এই গল্পকথায় হযরত দাউদ আ.-এর যে চারিত্রিক চিত্র তুলে ধরা হয়েছে তা পড়ার পর তাকে নবী তো পরের কথা একজন শুদ্ধ চরিত্রসম্পন্ন মানুষও www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।