বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

| contents সাসুল কুরআন (মৈ খণ্ড ৪ ৮০৯ হযরত দাউদ আ. তার জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে এ রায় প্রদান করলেন যে, বাদীর ক্ষেতের ক্ষতির পরিমাণ বিবাদীর পশুপালের মূল্যের কাছাকাছি । তাই জরিমানা হিসেবে গোটা বকরির পাল বাদীকে দিয়ে দেয়া হবে । হযরত সুলাইমান আ.-এর বয়স তখন এগারো বছর । তিনি তার পিতার কাছেই বসে ছিলেন । তিনি বললেন, যদিও আপনার এ রায় সঠিক কিন্তু এর থেকেও উত্তম পদ্ধতি এ হতে পারে যে, বিবাদীর গোটা পাল বাদীর হাতে অর্পণ করা হবে । সে তার দুধ ও পশম থেকে উপকার ভোগ করতে থাকবে । আর বিবাদীকে বলা হবে যে, সে এ সময়ের ভেতর বাদীর ক্ষেতে ফসল বুনবে । যখন ক্ষেতের উৎপাদিত ফসল পূর্বের অবস্থায় রূপাস্তরিত হবে তখন ওই ক্ষেত বাদীকে ফিরিয়ে দেবে এবং সে নিজ পশুপাল নিয়ে ফিরে যাবে । হযরত দাউদ আ. পুত্রের এ ফয়সালায় খুবই প্রীত হলেন । কুরআনুল কারিমও এ দিকে ইশারা করেছে যে, এই মামলায় হযরত সুলাইমান আ.-এর ফয়সালা ছিলো অধিক সঙ্গত । এই বিশেষ ঘটনায় হযরত দাউদের বিবেচনার ওপর হযরত সুলাইমানের বিবেচনা ছিলো অগ্রগামী ৷৷ ফিকহি পরিভাষায় হযরত দাউদের ফয়সালাকে বলা হবে কিন্তু এ ধরনের আংশিক শ্রেষ্ঠত্বের অর্থ এ নয় যে, সামগ্রিক শ্রেষ্ঠত্বের বিচারে হযরত সুলাইমান আ. তার পিতা হযরত দাউদ আ.-কে ছাড়িয়ে গিয়েছিলেন । কেননা, মহান আল্লাহ সামগ্রিক শ্রেষ্ঠত্বের ভিত্তিতে হযরত দাউদ আ.-কে যে মর্যাদা প্রদান করেছিলেন, তা হযরত সুলাইমান আ.- এর অংশে আসেনি । দ্বিতীয় স্থান তাওরাত ও ইসরাইলি রেওয়ায়েতের একটি বৈশিষ্ট্য হলো, তা হযরত আম্বিয়া আলাইহিমুস সালামের পূ্তঃপবিত্র সত্তা ও গুণাবলির দিকে এমন কিছু হাস্যকর ও অনর্থক ঘটনা ও গল্প-কাহিনি জুড়ে দেয় যে, যেগুলো পড়লে এসকল মহান ব্যক্তিত্বকে নবী-রাসুল বিশ্বাস করা তো পরের কথা, চরিত্রবান ব্যক্তি বলে স্বীকার করতেও কষ্ট হয় । ’, তাফসিরে ইবনে কাসির, সুরা আম্বিয়া www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।