বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত মুসা আলাইহিস সালাম-এর স্থলাভিষিক্ত হযরত মুসা আ.-এর জীবনের ঘটনাপ্রবাহের প্রতি লক্ষ করলে দেখা যায় যে, হযরত হারুন আ.-এর পর তাওরাতে দ্বিতীয় যে ব্যক্তির কথা খুব বেশি আলোচনা হয়েছে, তিনি হলেন, হযরত ইউশা আ. ৷ বিগত পৃষ্ঠাগুলোর বেশ কয়েক জায়গায় আমরা তার কথা উল্লেখ করেছি । হযরত মুসা আ.-এর জীবদ্দশায় তিনি তার সেবক ছিলেন । পরবর্তীকালে হযরত হারুন ও হযরত মুসা আলাইহিমাস সালামের ইত্তিকালের পর তিনি তাদের স্থলাভিষিক্ত হয়ে নবুওতের মিশনের হাল ধরেন । কিনআন নগরীতে অত্যাচারী মুশরিক জাতিগুলোর অবস্থা জানতে যে-প্রতিনিধিদলটি গিয়েছিলো, তিনি ছিলেন তার অন্যতম সদস্য । এরপর যখন হযরত মুসা আ. বনি ইসরাইলকে সেই জাতিগুলোর বিরুদ্ধে লড়াই করার আহান জানান আর তারা অস্বীকার করে বসে, তখন তিনিই সেই প্রথম ব্যক্তি; হন এবং তাদেরকে মহান আল্লাহর সাহায্যের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়ে জিহাদের ওপর অনুপ্রাণিত করে তোলেন । তিনি তাদের বলেন, যদি তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও তাহলে নির্ঘাত বিজয় তোমাদেরই পদচুম্বন করবে । তাওরাতে এসেছে, হযরত মুসা আ.-এর জীবদ্দশাতেই মহান আল্লাহ তাদের সামনে এ সত্য প্রকাশ করে দিয়েছিলেন যে, ইউশা আমার বিশেষ বান্দা । বনি ইসরাইলের যুবকেরা তারই নেতৃত্বে কিনআন ও বাইতুল মুকাদ্দাসকে অত্যাচারী মুশরিকদের হাত থেকে উদ্ধার করবে । "খোদাওয়ান্দ মুসাকে বললেন, নুনের ছেলে ইউশাকে নিয়ে তার ওপর জ্যোতিষী ও সমস্ত দলের সামনে দাড় করিয়ে তাদের চোখের সামনে তাকে উপদেশ দাও । নিজের প্রভাব-প্রতিপত্তির মাধ্যমে তাদেরকে হতবাক www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।