হযরত দাউদ আলাইহিস সালাম ৪৮৮ আর এ কথা আজো স্বীকৃত যে, দ্রুত স্পন্দনের জন্য কোনো সীমারেখা নির্দিষ্ট করা যায় না । হযরত দাউদ আ. ও দুটি গুরুত্বপূর্ণ তাফসিরি স্থান হযরত দাউদ আ.-এর জীবনের দুটি ঘটনা এতটাই গুরুত্বপূর্ণ যে, সেগুলো বাস্তবতার বিচারে এবং মুফাসসিরিনে কেরামের তাফসিরি আলোচনার প্রেক্ষিতে অত্যাধিক তাৎপর্যপূর্ণ বিবেচিত হয়। এর প্রথমটি যদিও মতানৈক্যপূৰ্ণ নয়, কিন্তু দ্বিতীয়টি এতটাই তর্কপূর্ণ যে, পণ্ডিতদের প্রবল যুক্তি-তর্ক উপস্থাপনের ফলে সেটি কোথেকে কোথায় চলে গেছে । সুতরাং এগুলোর মূল বাস্তবতা জানিয়ে দেওয়া আবশ্যক । এক্ষেত্রে ভুল বক্তব্যগুলোকে দলিল-প্রমাণের আলোকে খণ্ডন করতে হবে । প্রথম স্থান RCT ELLSTH EES BOON Sie Ald UES IOI IS; es CE CF BS CIL CULE 0 Gaya ‘আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত্র সম্পর্কে বিচার করছিলো; তাতে রাত্রিকালে কিছু লোকের মেষ ঢুকে পড়েছিলো । তাদের বিচার আমার সম্মুখে ছিলো । অতঃপর আমি সুলাইমানকে সে ফয়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম ।’ [সুরা আষ্বিয়া : আয়াত ৭৮-৭৯] উল্লিখিত আয়াতের তাফসিরে সংখ্যাগরিষ্ঠ মুফাসসির হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. ও হযরত আবদুল্লাহ ইবনে আবাস রা.-এর বরাতে এ ঘটনা বর্ণনা করেছেন যে, একবার হযরত দাউদ আ.-এর খেদমতে দু-জন ব্যক্তি একটি মামলা নিয়ে হাজির হলো । বাদীপক্ষ তার আরজিতে এ কথা শুনালো যে, বিবাদীর বকরির পাল তার সমস্ত ক্ষেত বরবাদ করে ফেলেছে এবং সব শস্য নষ্ট করে ফেলেছে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।