হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ৮৬ হযরত দাউদ আ.-এর মনের একান্ত বাসনাকে মহান আল্লাহ গ্রহণ করেছিলেন যে, তার হাতে লোহা ও ইস্পাতকে মোমের মতো নরম বানিয়ে দিয়েছিলেন । যখন তিনি লোহা বা ইস্পাত দিয়ে বর্ম বানাতেন তখন শক্ত পরিশ্রম বা কর্মকারের যন্ত্র ছাড়াই যেভাবে ইচ্ছে গড়ে নিতে পারতেন । লোহা তার হাতে মোমের মতো যেমন ইচ্ছে আকার ধারণ করতো । কুরআনুল কারিম বিষয়টিকে সুরা আম্বিয়া ও সুরা সাবায় এভাবে উপস্থাপন করেছে_ Gs GSTS NEN 2G 35 ULL KE lO LIN ITI; ‘আর আমি তার (দাউদের) জন্য লোহাকে নরম করেছিলাম এবং তাকে বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো । তোমরা যা কিছু করো, আমি তা দেখি !' [সুরা সাবা : ১০-১১] SE BN MOL Va SE LTT EE Pe HE OEM nf ECE Sof OEON তোমাদেরকে রক্ষা করে । অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে?' [সুরা আষ্িয়া] তাওরাত ও ‘লোহা ব্যবহারের ইতিহাস’ থেকে জানা যায় যে, দাউদ আ.- এর পূর্বে লৌহশিল্প এতটুকু উন্নতি করেছিলো যে, ইস্পাত গলিয়ে বিভিন্ন টুকরো বানানো হতো । সেগুলোকে সংযুক্ত করে বর্ম তৈরি করা হতো । কিন্তু সেই বর্ম এতটাই ভারী হতো যে, খুব শক্তিশালী মানুষ ছাড়া অন্য কারো পক্ষে তা ব্যবহার করা কঠিন হয়ে দাড়াতো । আর তা পরিধান করার পর যুদ্ধের ময়দানে দ্রুত পদক্ষেপে চলাচল করা যেতো না । হযরত দাউদ আ.-ই হলেন প্রথম ব্যক্তি যাকে মহান আল্লাহ এ বৈশিষ্ট্য দান করেছিলেন যে, তিনি ওহির মাধ্যমে শিক্ষাপ্রাপ্ত হয়ে এমন বর্ম আবিষ্কার করতে সক্ষম হন যা হতো খুবই পাতলা । সেগুলো ছিলো ছোট ছোট শেকলের আংটা দিয়ে নির্মিত ৷ হালকা ও নরম হওয়ার কারণে তা পরিধান করে একজন সৈনিক যুদ্ধের ময়দানে খুব সহজেই চলাচল করতে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।