বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪9 ৮৫ dor l= 5 Lb ol Sb: lng le or Hd dG fe 2 SUIS AAs 25 LS Il sr YL jbl শপ bu — ou ‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, একজন ব্যক্তির জন্য সবেত্তিম রিযিক হলো, তার হাতের উপার্জিত রিযিক । নিশ্চয়ই আল্লাহর মহান নবী দাউদ আ. নিজ হাতে জীবিকা উপার্জন করতেন !' [বুখারি শরিফ, কিতাবুত তিজারাহ] শায়খ বদরুদ্দিন আইনি রহ. বলেন, হযরত দাউদ আ. দোয়া করতেন, হে আল্লাহ, এমন কোনো উপায় বাতলে দিন, যেনো আমার জন্য হাতের কামাই সহজ হয়ে যায় । কেননা, আমি রাষ্ট্রীয় কোষাগারের ওপর আমার জীবিকার বোঝা ফেলতে চাই না । আসলে হযরত দাউদ আ.-এর এই চেতনা ছিলো নবীসুলভ বৈশিষ্টাবলির একটি, যার কথা কুরআনুল কারিম মহান নবীদের হেদায়েত ও পথপ্রদর্শন প্রসঙ্গে আলোচনা করেছে । প্রত্যেক নবী-ই যখন তার উম্মতকে আল্লাহর পয়গাম শুনাতেন, তখন এ কথাও বলতেন _ GIB NG AlAs LG; ‘আর আমি তোমাদের থেকে এ খেদমতের কোনো বিনিময় চাই না; আমার বিনিময় তো আল্লাহর জিম্মায় ৷ হলো, যদিও ইসলামের খলিফার জন্য বাইতুল মাল থেকে প্রয়োজন অনুপাতে ভাতা নেওয়া জায়েয আছে কিন্তু উত্তম এটাই যে, তার ওপর গলগ্রহ হবে না । এ কারণেই হযরত সিদ্দিকে আকবর রা. খেলাফতকালে ভাতা হিসেবে যা গ্রহণ করেছিলেন, তার সমুদয় অর্থ ইন্তিকালের সময় ফেরত দিয়েছিলেন । অন্যান্য ইসলামি খেদমতের ওপর বিনিময় গ্রহণ করারও একই বিধান ৷* * উমদাতুল কারি : ৭/৪২০ * ফ্রাতহুল বারি : ৪/২৪৩ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।