হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ৮৪ মানুষের উপলব্ধির উর্ধে রাখা হয়েছে । আল্লাহর ইচ্ছে হলে কখনো কখনো নবী-রাসুলগণ তা উপলব্ধি করার সুযোগ পান, যা তাদেরকে মুজেযা হিসেবে প্রদান করা হয়। হযরত দাউদ আ.-এর অসংখ্য বৈশিষ্ট্যসমূহের মধ্য হতে এটিও একটি বিশেষ বৈশিষ্ট্য যে, যখন তিনি সকাল-সন্ধ্যায় আল্লাহর প্রশংসা ও তার পবিত্রতা ঘোষণা করতেন তখন জীব-জসত্তু, পশু- পাখি ও পাহাড়-পর্বতও তীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে একসঙ্গে আল্লাহর প্রশংসায় উদ্বেলিত হতো । হযরত দাউদ আ. ও অন্যরা একে অপরের তাসবিহ শুনতেন । হযরত দাউদ আ.-এর এই বৈশিষ্ট্য কুরআনুল কারিম সুরা আম্বিয়া, সুরা সাবা ও সুরা সাদে স্পষ্টভাবে উল্লেখ করেছে । এখানে একটি বিষয় স্পষ্ট থাকা দরকার যে, যেসকল হকপস্থী উলামায়ে কেরাম সুরা বনি ইসরাইলের আয়াতে জিন ও মানব জাতিদ্বয় ছাড়া অন্য বস্তগুলোর তাসবিহ-এর ব্যাখ্যা করেছেন ‘অবস্থার মাধ্যমে প্রকাশ’ তারাও এক্ষেত্রে নির্দ্বিধায় স্বীকার করেছেন যে, এখানে সেই অবস্থার প্রকাশ ঘটে নি। বরং সাধারণ অবস্থার ব্যতিক্রম ঘটেছে এবং তার মাধ্যমে হযরত দাউদ আ.-এর একটি মুজেযার প্রকাশ হয়েছে । এখানে প্রাণিকুল ও পক্ষিকুল বাস্তবেই আল্লাহর তাসবিহ পাঠ করেছে ও তার গুণকীর্তন করেছে । যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিভিন্ন মুজেযার ক্ষেত্রে ঘটেছে । যেমন, কঙ্করের কালিমা পাঠ, উত্তওয়ানে হানরনানার ক্রন্দন ও বিভিন্ন প্রাণীর সঙ্গে আলাপচারিতা । এগুলোর প্রত্যেকটিই বাস্তব এবং তা প্রমাণিতও বটে । লোহা হয়ে যায় কোমল এত বিশাল ও প্রকাণ্ড রাজত্বের অধিকারী হওয়া সত্বেও হযরত দাউদ আ. রাষ্ট্রীয় কোষাগার থেকে এক রত্তিও গ্রহণ করতেন না । তিনি নিজের জন্য বা পরিবারের ভরণ-পোষণের ভার সরকারি খাজানার ওপর ফেলতেন না, বরং নিজ হাতে হালাল রুজি কামাই করতেন । এটাই ছিলো তার জীবিকা । তাইতো হযরত দাউদ আ.-এর প্রশংসায় একটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।