কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৮৩ শরিয়তের ‘নস’ (অকাট্য প্রমাণ)-ও স্পষ্টভাবে তা প্রকাশ করেছে তখন আবশ্যক হলো, তার সেই ব্যাখ্যাই দিতে হবে, যা গবেষকগণ বলেছেন ৷” কুরআনুল কারিমের ‘নস'-এর স্পষ্ট বক্তব্য তো আপনার সামনেই আছে । কিন্তু “মানববুদ্ধি'-এর বিবেচনায় সেটি কেনো অসম্ভব নয়, তার বিবরণ আপনি “মানববুদ্ধি' থেকেই গ্রহণ করুন : নাস্তিক বুদ্ধিজীবীরা এর ওপর একমত যে, কথাবার্তা ও কথনের জন্য ‘বাক শক্তি' শর্ত নয় । যদি কোনো বস্তুর মধ্যে প্রাণ’ ও ‘শব্দ’ বিদ্যমান থাকে তাহলে তার দিকে ‘কথা’-কে সম্পৃক্ত করা নির্দ্বিধায় শুদ্ধ । গ্রীক দার্শনিকগণ রয়েছে বলে স্বীকারও করেছেন । আধুনিক বিজ্ঞান প্রত্যক্ষ করেছে যে, উদ্ভিতের মধ্যেও ‘প্রাণ’ ও ‘অনুভব’ শক্তি উভয়টিই রয়েছে । এমনকি ছোট ছোট বিষয়ে পার্থক্য করার অভিজ্ঞতাও অর্জিত হয়েছে লজ্জাবতী গাছ হাতের স্পর্শ পেলে গুটিয়ে যায় । এরপর হাত থেকে আলাদা হলে পুনরায় নিজেকে প্রস্ষুটিত করে । মানুষখেকো গাছ মানুষ বা প্রাণী কাছে এলে তার অনুভব করতে পারে এবং সঙ্গে সঙ্গে সে তার গুলাগুলো প্রসারিত করে সেটিকে পেঁচিয়ে নিজের আয়ত্তে নিয়ে আসে । এগুলো প্রতিনিয়ত প্রত্যক্ষ করা হচ্ছে । কলকাতায় প্রখ্যাত উদ্ভিত-বিশেষজ্ঞ বিজ্ঞানীর একটি বাগান আজো বিদ্যমান রয়েছে। যেখানে মিস্টার বোস আল্লাহর কুদরতের বিস্ময়কর বিষয়গুলো দেখান যে, একটি গাছ অসুস্থও হয়। আবার সুস্থতাও ফিরে পায় । কিছু গাছের প্রতি কিছু গাছের ঘৃণা করা__ এটাও একটি প্রত্যক্ষ বিষয় । আবার কিছু গাছ কিছু গাছের প্রতি আকর্ষণও বোধ করে । এমনকি এখন কতিপয় বিজ্ঞানী এ দাবি তুলেছেন যে, জড়-পদার্থে খুবই দুর্বল ও অনুধাবনীয় নয় এমন প্রাণও পাওয়া যায় । যা-ই তাকে টিকিয়ে রাখে । মোটকথা, প্রমাণ ও বুদ্ধি উভয়টিয় বিচারে কুরআনুল কারিমের এই ঘোষণা বিশ্ব জগতের প্রতিটি বস্তু আল্লাহর প্রশংসা ও গুণগান করে' তা মূল অর্থের ওপর ঠিক থাকবে । এক্ষেত্রে ‘অবস্থার মধ্য দিয়ে প্রকাশ’ জাতীয় ব্যাখ্যার আশ্রয় গ্রহণ করা নিরর্থক । তবে তাদের তাসবিহ ও প্রশংসার ধরনটি *, উমদাতুল কারি শরহে বুখারি : ১/৮৭৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।