হযরত দাউদ আলাইহিস সালাম ৪৮২ কুরআনুল কারিমের এই বিশদ আলোচনা ও পূর্বাপরের স্পষ্ট বক্তব্যের পর ইবনে হাযামের উল্লিখিত আপত্তি ও সংশয় পেশ করার সুযোগ থাকে না । কুরআন তো পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, আল্লাহর সঙ্গে শরিক সাব্যস্ত করার দুঃসাহস একমাত্র মানুষই করতে পারে । কেননা, একমাত্র সে-ই হলো বৈপরীত্যপূর্ণ গুণাগুণের সম্মিলিত রূপ । তার বাইরে বিশ্বচরাচরের প্রতিটি বস্তু আল্লাহর সামনে মূল বাস্তবতার বাইরে অন্য কিছু বলার সাহস রাখে না । এ কারণে তারা শুধু তারই পবিত্রতা স্বীকার করে । তাসবিহ ও তাহমিদই হলো তাদের একমাত্র গীত । অভিমত সেই হাদিসের অধীনে সংক্ষেপে অথচ প্রামাণিক আকারে আলোচনা করেছেন, যেখানে দুই কবরের মৃত ব্যক্তিদের ওপর আযাব হওয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গাছের একটি সবুজ ঢাল চিরে উভয় কবরের ওপর গেড়ে দেয়ার সময় বলা হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত এ ঢালগুলো শুকিয়ে না যাবে, তারা দু-জন আযাব থেকে বেঁচে থাকবে । তিনি বলেছেন ‘উলামায়ে কেরাম এই আয়াত ১১৬ );৫৪৫%৩৷;-এর এ অর্থ করেন যে, প্রতিটি জীবিত বস্তুই আল্লাহর গুণগান গায় ৷ প্রতিটি বস্তু তার স্তরের সঙ্গে সঙ্গতিপূর্ণ জীবন লাভ করে । গাছের ডালে ততক্ষণ পর্যন্ত প্রাণ বাকি থাকে যতক্ষণ পর্যন্ত সে সবুজ থাকে ৷ শুকিয়ে যাওয়াটাই তার মৃত্যুর ঘোষণা । পাথরসহ জড় পদার্থের জীবন তা অক্ষত থাকার সঙ্গে সম্পৃক্ত । সেগুলোর টুকরো টুকরো হওয়াটাই তার মৃত্যুর বার্তা । মুহাককিকদের এটাই অভিমত যে, উল্লিখিত আয়াতটি (কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া) শর্তহীন ও সামগ্রিকতাব্যঞ্জক । তবে এ বিষয়ে মতানৈক্য রয়েছে যে, এ বস্তগুলো কি বাস্তবেই তাসবিহ পাঠ করে না-কি নিজের অবস্থার মাধ্যমে মহান শ্রষ্টার অস্তিত্বের জানান দেয়াটাই তার তাসবিহ? এক্ষেত্রে গবেষক ও তাত্বিকদের অভিমত হলো, এ বস্তুগুলো প্রকৃত অর্থেই তাসবিহ পাঠ করে । যখন 'মানববুদ্ধি'র বিচারে এটি অসম্ভব নয় এবং www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।