হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ৮০ কুরআনুল কারিমের এ কথা কী করে সঠিক হবে যে, 5544১৬; £544০5 [তবে তোমরা সেগুলোর তাসবিহ বোঝো না ৷] কারণ, বিশ্বনিখিলের প্রতিটি অণু এক আল্লাহর গুণগান গায় । যদি কোনো নাস্তিকের তা বুঝে নাও আসে, তারপরও সকল ধর্মের সমস্ত আস্তিক বিশেষত প্রত্যেক মুসলমান সন্দেহাতীতভাবে তা বুঝবে । সে যখন আল্লাহর অস্তিত্ব নিয়ে ভাবে তখন এ বিশ্বাসের সঙ্গেই ভাবে যে, বিশ্ব চরাচরের প্রতিটি বিন্দু সেই সত্তাকে মানে এবং এ জগতের প্রতিটি বস্তুর অস্তিত্বই আল্লাহর অস্তিত্বের জানান দেয় । ইবনে হাযাম }4ু। [আল ফসল] গ্রন্থে আলোচনার এ পর্যায়ে এসে একটি সন্দেহ উপস্থাপন করেছেন । তা হলো, যদি সমস্ত প্রাণিকুল, উদ্ভিজ্গৎ ও জড়-পদার্থের তাসবিহ জপাকে সত্যিকারের তসবিহ মেনে নেয়া হয়, তাহলে এ প্রশ্ন উঠবে যে, একজন নাস্তিক মানুষও তো ৮% বা বস্তু কিন্তু সে তো এক মুহূর্তের জন্যও তাসবিহ জপে না । কাজেই উল্লিখিত আয়াতের সামগ্রিকতার শুদ্ধতা কিভাবে বাকি থাকে? ইবনে হাযামের আপত্তি অগভীর । অবস্থাদৃষ্টে বুঝে আসে যে, এই সন্দেহ উপস্থাপন করার সময় তার দৃষ্টি থেকে কুরআনুল কারিমের ভাষ্য ও উদ্দেশ্য প্রচ্ছন্ন হয়ে পড়েছিলো, যা এ পর্যায়ে দৃষ্টির সম্মুখে থাকতে হয় । তিনি আলোচ্য আয়াতের পূর্বাপরের ওপর গভীর চিন্তা করেন নি । মুসলমানদেরকে বলছিলো যে, মুশরিকরা তাদের বোধের বক্রতা ও অপরিপক্বৃতার কারণে আল্লাহর সঙ্গে অনেক বাতিল উপাস্যকে অংশীদার করে । কিন্তু কুরআন যখন তাদের সামনে তাদের কর্মকাণ্ডের অসারতা স্পষ্ট করে এবং বিভিন্নভাবে বোঝায় তখন তাদের ওপর সেই নসিহতের উল্টো প্রভাব পড়ে । তারা পূর্ব থেকে আরো বেশি ঘৃণা ঘৃণা করতে উদ্যত হয়। অথচ বাস্তবতা এটাই যে, আল্লাহ তাআলা ওই সকল বাতিল অংশীদার থেকে মহান ও পবিত্র, যা মুশরিকরা তাদের দিকে সংযুক্ত করে । এরপর কুরআন বলে, একমাত্র মানবজাতি-ই এ জাতীয় শিরকসর্বস্ব বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। নয়তো সপ্ত আকাশ ও জমিনসহ গোটা www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।