কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৭৯ এ বাস্তবতা কখনও ভুলে গেলে চলবে না যে, কুরআনুল কারিমের দলিল পেশ করার ধরন কখনই এ জাতীয় দার্শনিক বাকচাতুর্যের অনুগামী নয়, যা ধারণা ও অনুমানের ভিত্তিতে গড়ে উঠে । বিশেষ করে আপনি প্রথমে খ্রিক দর্শনের কল্পিত নীতির ওপর একটি কথা বলবেন আর এরপর কুরআনুল কারিমের স্বচ্ছ ও সরল ভাষ্যকে সেই কাঠামোতে ফেলার চেষ্টা করবেন, এটি কখনো কুরআনুল কারিম বরদাশৃত করতে পারে না । উল্লিখিত ব্যাখ্যার বিপরীতে সত্যিকারের গবেষক ও বিশ্রেষকদের বক্তব্য হলো, জীব-জসত্ত, উদ্ভিজ্জhগৎ ও জড় পদার্থ বাস্তবেই মহান আল্লাহর তাসবিহ পাঠ করে। সেগুলোর তাসবিহ পাঠ করার অর্থ এ নয় যে, সেগুলো নিজ নিজ অবস্থার মাধ্যমে মহান সৃষ্টার সৃষ্টিনৈপুণ্যের প্রমাণ দেয় আর এটাই তাদের তাসবিহ পাঠ ৷ কারণ, কুরআনুল কারিম সুরা বনি ইসরাইলে পরিষ্কার ঘোষণা করেছে AS Nits CG Gt C5 2S oh 20 ‘সাত আসমান ও জমিন এবং EE NE EEE TE তাসবিহ পাঠ করে । এমন কোনো বস্তু নেই, যা তার প্রশংসায় তাসবিহ জপে না । তবে তোমরা সেগুলোর তাসবিহ বোঝো না ॥' [সুরা বনি ইসরাইল : আয়াত ৪৪] এখানে পরিষ্কারভাবে দুটি বিষয় বলা হয়েছে ৷ ১. সৃষ্টিজগতের প্রতিটি বস্তু আল্লাহর তাসবিহ পাঠ করে ২. জিন ও মানব জাতি সেগুলোর তাসবিহ বোঝার শক্তি রাখে না । এখানে যখন মহান আল্লাহ নিজেই আসমান- জমিনসহ সৃষ্টিজগতের প্রতিটি বস্তু জীবজত্ত, উদ্তিজ্তগৎ ও জড়পদার্থের দিকে তাসবিহ ক্রিয়াকে সম্বন্ধিত করেছেন, তাহলে অবশ্যই এ সিদ্ধান্তে উপনীত হতে হবে যে, এ সকল বস্তুর মধ্যে তাসবিহের প্রকৃত অস্তিত্ব বিদ্যমান । এবং দ্বিতীয় বাক্যকে এর ওপর প্রয়োগ করা হবে যে, জিন ও মানব জাতি সেগুলোর তাসবিহ বুঝতে অক্ষম । এখন যদি আপনি এখানে তাসবিহের প্রকৃত অর্থ না ধরে এ অর্থ করেন যে, সকল বস্তু নিজ নিজ অবস্থার মধ্য দিয়ে তাসবিহ জপে, তাহলে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।