বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৭৭৭ Pd ‘তারা হলেন রাসুল, তাদের কতককে কতকের ওপর দান করেছি শ্রেষ্ঠত্ব '' [সুরা বাকারা] হযরত দাউদ আ. সম্পর্কেও কুরআনুল কারিম কতিপয় বৈশিষ্ট্য ও স্বাতস্ত্রের কথা উল্লেখ করেছে । বলেছে, মহান আল্লাহ তার পূৃতঃপবিত্র রাসুলকে কোন স্তরের শ্রেষ্ঠত্ব ও সম্মান দান করেছেন? তবে নবী- রাসুলদের সেই স্বকীয় বৈশিষ্ট্য সম্পর্কে একটি কথা অবশ্যই স্মরণ রাখতে হবে যে, এখানে বৈশিষ্ট্য বলতে মানতেকি ‘খাস্সা' উদ্দেশ্য নয় যে, এই গুণ শুধু তার মধ্যেই সীমিত, অন্য কারো তার অস্তিত্ব বলতে নেই । বরং এখানে বৈশিষ্ট্য বলে উদ্দেশ্য হলো, তার সত্তার মধ্যে সেই বিশেষণটির এমন পূর্ণ ও সার্বিক প্রকাশ ঘটেছিলো যে, উল্লিখিত বৈশিষ্ট্য উল্লেখ করা হলে সঙ্গে সঙ্গে মন সেই ব্যক্তিত্বের দিকে ছুটে যায় । যদিও বিশেষ বিশেষ পরিস্থিতিতে সেই বিশেষ বিশেষ গুণ ও বৈশিষ্ট্য অন্য নবীদের সত্তাতেও প্রকাশ পেয়েছিলো । ১. পাহাড়-পর্বত ও পশু-পাখির অনুগত হয়ে তসবিহ জপা হযরত দাউদ আ. মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ ও তার পবিত্রতা বর্ণনায় খুব বেশি লিপ্ত থাকতেন । তিনি এতটাই সুকণ্ঠের অধিকারী ছিলেন যে, যখন তিনি যাবুর পাঠ করতেন বা আল্লাহ তসবিহ ও তাহলিল জপতেন, তখন তার মায়াজালে কেবল মানবজাতিই সম্মোহিত হতো না, বরং মূক জীবজস্তু ও পক্ষিকুলও বিমোহিত হতো । তারা তখন তার চতুর্পাশে একত্র হয়ে সম্মিলিতভাবে আল্লাহর গুণগানের কোরাস সঙ্গীতে কণ্ঠ মেলাতো এবং হৃদয়ছোয়া সুরেলা কণ্ঠের প্রশংসাগীতে হযরত দাউদ আ.-এর সঙ্গী হতো । শুধু তাই নয়, পাহাড়-পর্বত পর্যন্ত আল্লাহর প্রশংসার গুঞ্জন তুলতো । হযরত দাউদ আ.-এর সেই মহান বৈশিষ্ট্যের স্বীকৃতি কুরআনুল কারিম সুরা আম্বিয়া, সুরা সাবা ও সুরা সাদে স্পষ্টভাবে প্রদান করেছে । ইরশাদ হয়েছে aris SLE FS Af Bie ALLE GUUS HN AICS IE Uc; www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।