বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ৭৬ 15455555 US A FCS PUES SE; ‘আর নিঃসন্দেহে আমি আশ্বিয়াদের কতককে কতকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে যাবুর দান করেছি ॥' [সুরা ইসরা] 15355535 TS ‘আর আমি দাউদকে প্রদান করেছি যাবুর ॥' [সূর৷ নিসা] বুখারি শরিফে ‘আমষিয়া’ অধ্যায়ে বর্ণিত আছে যে, হযরত দাউদ আ. গোটা যাবুর কিতাব এত অল্প সময়ে তেলাওয়াত করে ফেলতেন যে, যখন তিনি ঘোড়ার ওপর জিন টানতে শুরু করতেন তখন তেলাওয়াতও শুরু করতেন । দেখা যেতো টানাও শেষ, তেলাওয়াতও পূর্ণ । হযরত দাউদ আ. সম্পর্কে কুরআন ও তাওরাতের ভাষ্য এখানে এসে কুরআনুল কারিম ও তাওরাতের ভাষ্যে চরম বৈপরীত্য পরিলক্ষিত হয় । কুরআনুল কারিম হযরত দাউদ আ.-কে একাধারে প্রতাপ ও প্রতিপত্তির অধিকারী মহাসম্রাট এবং মহান নবী স্বীকার করেছে । পক্ষাস্তরে তাওরাতে তাকে শুধু ‘কিং ডেভিড' বা রাজা দাউদ বলে স্বীকৃতি দিয়েছে । সেখানে তার নবুয়ত ও রিসালাতের স্বীকৃতি নেই । আর বাস্তবতা হলো, তাওরাতের অস্বীকার অমূলক ও অবাস্তর ৷ বর্তমানের তাওরাত এতটাই মিথ্যাচার ও অপলাপে পরিপূর্ণ যে, খোদ তাওরাতের পৃষ্ঠাগুলোতেই তার অসংখ্য প্রমাণ জ্বলজ্বল করে । হযরত দাউদ আলাইহিস সালাম-এর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এমনিতেই সকল নবী-রাসুলকে বিশেষ মর্যাদা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য দান করেছেন । তিনি তার নবীদের অসংখ্য নেয়ামত ও অনুগ্রহ দান করেছেন । এটি যেমন সত্য, তেমনি এ কথাও সত্য যে, সম্মান ও মর্যাদার স্তর এক নয় । সম্মানের স্তরের ভিত্তিতে স্বীকার করতে হবে যে, তাদের পরস্পরে স্তরগত তারতম্যও রয়েছে । এই স্বতত্ত্র স্তর ও মর্যাদাগত ভিন্নতা তাদের একেকজনকে অন্যদের থেকে স্বকীয়তা দান করেছে । ইরশাদ হয়েছে _ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।