বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪9৭৩ অধিষ্ঠিত হওয়ার পর কোনো ব্যক্তি সঠিক পথের স্থলে কখনই কোনো বক্র পথ অবলম্বন করতে পারে না । কতিপয় আলেম এখানে ‘হিকমত' দ্বারা যাবুর উদ্দেশ্য নিয়েছেন । তদ্রপ ৮2। 25 [ফয়সালাকারী বাগ্মিতা] দ্বারাও দুটি বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে _ ১. তিনি বক্তৃতা ও ভাষণে পারঙ্গম ছিলেন । এমনভাবে কথা বলতেন যে, প্রতিটি শব্দ ও প্রতিটি বাক্য ভিন্ন ভিন্নভাবে উচ্চারিত হতো ও স্পষ্টভাবে বুঝে আসতো । তাতে কথায় বিশুদ্ধতা, সৌন্দর্য ও অলঙ্কার সৃষ্টি হতো । ২. তার বিধান ও সিদ্ধান্ত সত্য-মিথ্যার ক্ষেত্রে চূড়ান্ত মীমাংসাকারীর ভূমিকা রাখতো । যাবুর বনি ইসরাইলের হেদায়েত ও পথপ্রদর্শনের ‘মূল ও বুনিয়াদি গ্রন্থ’ ছিলো তাওরাত । তবে চলমান অবস্থা, সংঘটিত ঘটনাপ্রবাহ ও যুগের পরিবর্তনের প্রেক্ষাপটে হযরত দাউদ আ.-কেও আল্লাহর পক্ষ থেকে “যাবুর' প্রদান করা হয়। যা তাওরাতের বিধানাবলি ও মূলনীতিসমূহের অধীনে থেকে ইসরাইলি গোষ্ঠীগুলোকে সত্যের পথে পরিচালিত করার লক্ষ্যে প্রেরিত হয়েছিলো । যার মাধ্যমে হযরত দাউদ আ. হযরত মুসা আ.-এর শরিয়তকে পুনরুজ্জীার বিত করেন । ইসরাইলিদেরকে সত্যপথে পরিচালিত করেন এবং ওহির নুরের সুধায় আল্লাহর পরিচয় অশ্বেষীদের পরিতৃপ্ত করেন । যাবুর ছিলো আল্লাহর প্রশংসাগীতে পরিপূর্ণ । হযরত দাউদ আ.-কে মহান আল্লাহ এমন কণ্ঠস্বর ও যাদুময়ী সুর দান করেছিলেন যে, যখন তিনি যাবুর তেলাওয়াত করতেন তখন জিন ও মানব; এমনকি জীব-জত্তু পর্যন্ত সম্মোহিত হয়ে পড়তো । ফলে আজ পর্যন্ত ‘দাউদি কণ্ঠস্বর’ একটি প্রবাদ বাক্য ৷ মুসান্নাফে আবদির রায্যাকে রয়েছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন হযরত আবু মুসা আশআরি রা.-এর সুকণ্ঠ শুনতেন, www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।