বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কোনো মামলা বা তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ সমস্যা উপস্থাপন করা হয় যা খুবই জটিল বা মিথ্যাচারপূর্ণ, তবুও তিনি ‘আল্লাহর ওহি’-এর মাধ্যমে সেটির মূল অবস্থা উদ্ঘাটন করতে সক্ষম হবেন । এ কারণে মানুষ বা জিন, কারোরই এ দুঃসাহস হতো না যে, তার আদেশ অমান্য করবে । ইবনে জারির তার ইতিহাসগ্রহেে হযরত আবদুল্লাহ ইবনে আবাস রা. থেকে এ বর্ণনা নকল করেছেন যে, একবার দু-ব্যক্তি একটি যাড়ের মালিকানার বিবাদ নিয়ে হযরত দাউদ আ.-এর খেদমতে হাজির হলো । তাদের দু- জনের প্রত্যেকেই বলছিলো যে, আমিই এর মালিক, অপরজন আত্মসাৎ করতে চাইছে । হযরত দাউদ আ. মামলার ফয়সালা পরদিন পর্যন্ত মুলতবি করলেন । দ্বিতীয় দিন তিনি বাদীকে বললেন, রাতে আমার কাছে আল্লাহর ওহি এসেছে যে, তোমাকে হত্যা করা হোক । কাজেই তুমি সত্যি কথা বলো । বাদী স্বীকারোক্তি দিয়ে বললো, হে আল্লাহর সত্য নবী, এ মামলায় আমার দাবি শতভাগ সত্য ও সঠিক । কিন্তু এ ঘটনার পূর্বে আমি এ বিবাদীর পিতাকে ধোকা দিয়ে মেরে ফেলেছিলাম ৷ স্বীকারোক্তি শুনে হযরত দাউদ আ. তাকে কিসাসস্বরূপ হত্যার নির্দেশ দিলেন ৷" এ ধরনের ঘটনা প্রায়শই ঘটতো । ফলে হযরত দাউদ আ.-এর বিধান এবং তার শ্রেষ্ঠত্ব ও প্রতাপের সামনে সবাই ছিলো অনুগত । কুরআনুল কারিমের নিম্নের আয়াতে হযরত দাউদ আ.-এর বিশাল রাজত্ব এবং প্রজ্ঞা ও রিসালাতের মর্যাদা প্রকাশ করা হয়েছে _ EE OSS HLS HUGE ‘আমি তার সম্বাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা ।'[সুরা সাদ : আয়াত ২০] এই আয়াতে ও পেছনে অন্যান্য আয়াতে যে ‘হিকমত’ শব্দ এসেছে, তার দ্বারা কী উদ্দেশ্য? এটি মুফাসসিরিনে কেরামের বহুল আলোচিত প্রশ্ন । মহান পূর্বসূরিদের বিভিন্ন বক্তব্যের সারাংশ হিসেবে আমি মনে করি, এখানে ‘হিকমত’ দ্বারা দুটি কথা উদ্দেশ্য । একটি হলো, নবুয়ত । আর দ্বিতীয়টি হলো, বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার সেই অত্যুচ্চ সিংহাসন, যার ওপর > তারিখে ইবনে কাসির : ২/১২ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।