বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড $৭১ সম্বোধন করা, যা আল্লাহ তাআলার জ্ঞান ও ক্ষমতা উভয় গুণের পূর্ণ প্রকাশস্থল হওয়াকে ফুটিয়ে তুলবে । আর স্পষ্ট কথা হলো, এর জন্য ইসলামি শরিয়তের পরিভাষায় ‘খলিফা' শব্দের চেয়ে অধিক যুৎসই দ্বিতীয় কোনো শব্দ হতে পারে না। মোটকথা, হযরত দাউদ আ. বনি ইসরাইলের হেদায়েত তথা পথপ্রদর্শনের দায়িত্বও পালন করতেন এবং তাদের সামাজিক জীবনের তত্ত্বাবধানের কর্তব্যও আঞ্জাম দিতেন । রাজত্বের বিশাল পরিধি কুরআনুল কারিম, তাওরাত ও ইসরাইলি ইতিহাস এ কথার সাক্ষ্য দেয় যে, হযরত দাউদ আ. ছিলেন বীরত্ব, বুদ্ধিমত্তা, সুস্থচিস্তা, কর্মকৌশল, সঠিক সিদ্ধান্ত প্রদানের ক্ষমতা ইত্যাকার গুণাবলি বিবেচনায় একজন পূর্ণ মানুষ । বিজয় ও সাফল্য সবসময় তার পদচুম্বন করতো । তার ওপর মহান আল্লাহর দয়া ও করুণা এতটাই প্রবল ছিলো যে, শত্রুদলের মোকাবিলায় তার দল যতই স্বল্প হোক না কেনো; বিজয়ের পতাকা সবসময় তার হাতেই উডটীন হতো । ফলে খুবই অল্প সময়ের ভেতর তিনি শামদেশ, ইরাক, ফিলিস্তিন ও পশ্চিম জর্ডানের সমস্ত এলাকার ওপর তার শাসনকর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন । আইলা [আকাবা উপসাগর] থেকে শুরু করে ফোরাতের সমস্ত এলাকা ও দামেশক পর্যন্ত গোটা অঞ্চল তার কর্তৃত্বাধীন ছিলো । যদিও এতে হেজাযের সেই অংশগুলোকেও অন্তর্ভুক্ত করে নেয়া হয়, যা তার অঙ্গুলি হেলনের আজ্ঞাবহ প্রশাসনের অংশ হয়ে পড়েছিলো, তবুও এ কথা বলা কোনোভাবে অত্যুক্তি হবে না যে, হযরত দাউদ আ.-এর রাজত্ব ও কর্তৃত্ব কোনো অংশীদার ছাড়াই “সামি জাতিসমূহ’-এর একক সাম্রাজ্য ছিলো । জাতির নতুন ইতিহাসদর্শন অনুযায়ী ‘আরব জাতীয়তাবাদ’ বা তার থেকে আরো ব্যাপক শব্দে ‘সামি জাতিসমূহের এক্য'-এর প্রশাসন বলা যেতে পারে সঙ্গে সঙ্গে বিপুল সৈন্যবহর এবং রাজত্বের বিশাল পরিধি ও বিস্তৃত সীমারেখার সঙ্গে সঙ্গে ‘আল্লাহর বিধান’ কার্যকরের সৌভাগ্য তার বিশালতা, প্রতিপত্তি, প্রতাপ ও বড়ত্বকে অধিকতর উচ্চতা দান করেছিলো । এ রাজত্বে বসবাসকারী জনগণ মনে-প্রাণে বিশ্বাস করতো যে, যদি হযরত দাউদ আ.-এর সামনে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।