বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত দাউদ আলাইহিস সালাম * ৭০ বড় নেয়ামত ও পুরস্কার অবতীর্ণ হয় : তাকে নবুয়ত ও রিসালাতের মহাসম্মানেও ভূষিত করা হয় । হযরত দাউদ আ.-এর পূর্বে বনি ইসরাইলে এ ধারাবাহিকতা চলে আসছিলো যে, শাসসক্ষমতা পেত এক বংশের লোক আর নবুয়ত ও রিসালাত পেতো অন্য বংশের লোক । সাধারণত ইয়াহুযার বংশে নবুওতের বাতি ভবূলতো আর ইফরাহিমের বংশের লোকেরা রাজত্ব ও শাসনক্ষমতা পেতো । দাউদ আ. ছিলেন ইতিহাসের প্রথম ব্যক্তি, যার মধ্যে উল্লিখিত দুটি নেয়ামতের সংযোগ ঘটেছিলো ৷ তিনি মহান আল্লাহর নবী ও রসূলও ছিলেন এবং সিংহাসনেরও অধিকারী হয়েছিলেন । হযরত দাউদ আ.-এর এ মহাসম্মান ও মর্যাদা কুরআনুল কারিম এভাবে ব্যক্ত করেছে _ USE EI LL AL AIG; ‘আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করেছেন । তিনি তাকে যা ইচ্ছে শিখিয়েছেন ॥' [সুরা বাকারা] 2G LK I BSG ‘হে দাউদ, নিঃসন্দেহে আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা বানিয়েছি !’ [সুরা সাদ] ‘আমি তাদের দু'জনকেই রাজত্ব ও জ্ঞান দান করেছি ॥' [সুরা আমিয়া] নবী ও রাসুলদের মধ্য হতে হযরত আদম আ. ব্যতিরেকে হযরত দাউদ আ.-ই একমাত্র নবী যাকে কুরআনুল কারিম ‘খলিফা’ শব্দে আহান করেছে । কী কারণে হযরত দাউদ আ.-কে এ স্বতস্ত্র বিশেষণে ভূষিত করা হয়েছে? গবেষণা ও বিশ্রেষণের পর দুটি কারণ বুঝে এসেছে । প্রথম কারণটি নিয়ে সামনের পৃষ্ঠাগুলোতে আলোচনা করা হবে । আর দ্বিতীয় কারণ হলো, যখন বনি ইসরাইলের কয়েক শতাব্দী প্রাচীন প্রথা লঙ্ঘন করে হযরত দাউদ আ.-কে নবুয়ত ও রিসালাতের সঙ্গে সঙ্গে রাজত্ব ও শাসনক্ষমতা অর্পণ করা হয় তখন আবশ্যক ছিলো তাকে এমন এক বিশেষণের মাধ্যমে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।