বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

ংশপরিচিতি হযরত শামাবিল আ.-এর জীবনীর শেষের দিকে হযরত দাউদ আ.-এর ওপরও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে । বলা হয়েছে যে, জালুতকে হত্যা করার ফলে তার বীরত্বের গৌরবগাথা বনি ইসরাইলিদের হৃদয়ে তাকে শ্রদ্ধা ও ভালোবাসার এমন আসনে সমাসীন করেছিলো । তখন থেকেই তিনি জাতির উজ্জ্বল ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন । পরবর্তীকালে তিনি আল্লাহর মহান নবী হিসেবে মনোনীত হন এবং বনি ইসরাইলের পথপ্রদর্শনের দায়িত্বপ্রাপ্ত হন । সঙ্গে সঙ্গে তিনি তাদের সামাজিক জীবনের শৃঙ্খলা বিধানের দায়িত্বশীল হিসেবে ‘খলিফা’-ও মনোনীত হন । ইবনে কাসির রহ. তার ইতিহাসগ্রন্থে হযরত দাউদ আ.-এর বংশপরিচিতি এভাবে তুলে ধরেছেন: দাউদ বিন ইশা (ইশি) বিন আওবাদ বিন আবের (অথবা আবেয) বিন সালমূন বিন নাহশুন বিন আউনিয়াযাব (অথবা আমি নাযিব) বিন আরম (অথবা য়ারাম) বিন হাসরূন বিন ফারিস বিন ইয়াহুযা বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইবরাহিম আলাইহিমুস সালাম । বন্ধনীর ভেতর যেসব নাম উল্লেখ করা হয়েছে সেগুলো ইবনে জারির থেকে বর্ণিত । সা'লাবি ‘আরায়িসুল বয়ান' গ্রন্থে কিছু কিছু নামের স্থলে ভিন্ন নাম লিখেছেন । তবে এ কথার ওপর তারা সবাই একমত যে, দাউদ আ. ছিলেন ইয়াহুযা বিন ইয়াকুব আ.-এর বংশধর ৷ তাওরাতে এ কথা এসেছে যে, ইশা বা ইশির অনেকগুলো পুত্র ছিলো । হযরত দাউদ আ. তাদের সকলের কনিষ্ঠ ৷* ওয়াহাব ইবনে মুনাবিহ-এর বরাতে মুহাম্মদ ইবনে ইসহাক রহ. হযরত দাউদ আ.-এর শারীরিক গড়ন-গঠনের এ বিবরণ দিয়েছেন যে, তিনি * তারিখে ইবনে কাসির : ২/৯ ২ স্যামুয়েলের কিতাব www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।