বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪9৬৫ ৫. কিন্তু ইসলাম এই অজ্ঞতাপ্রসূত বিশ্বাসের বিপরীতে এ সত্যকে স্পষ্ট করে দিয়েছে যে, আল্লাহর কাছে সম্পদ ও এশ্বর্য নেতৃত্ব ও শাসনের মাপকাঠি নয়, বংশ-বুনিয়াদের ওপর নেতৃত্ব নির্ভর করে না । এক্ষেত্রে একমাত্র জ্ঞান ও শক্তিই মাপকাঠি হওয়ার যোগ্যতা রাখে । কেননা, নেতৃত্ব ও শাসনের সর্বপ্রথম শর্তই হলো, সততা, নিরপেক্ষতা, বিচক্ষণতা ও সুস্থ রায় দেয়ার ক্ষমতা । আর এগুলো সম্পদের প্রাচুর্য ও বংশের আভিজাত্য থেকে সৃষ্টি হয় না । বরং জ্ঞানই এগুলোর একমাত্র উৎস । একইসঙ্গে নেতৃত্ব ও শাসনের জন্য বীরত্ব, সাহসিকতা ও সত্য প্রকাশের দৃঢ় চেতনাও প্রয়োজন । ॥-এএ। ১ 2: [দেহে সমৃদ্ধি! বলে এটা উদ্দেশ্য নয় যে, ভালো ভালো খাবার খেয়ে মেদবনহুল শরীরের অধিকারী হয়েছে । বরং এর দ্বারা উদ্দেশ্য হলো, দেহের সেই শক্তি ও সামর্থ্য, যা জিহাদের ময়দানে শত্রুপক্ষের মোকাবিলায় প্রতাপ ও প্রভাব সৃষ্টি করবে, প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করবে এবং হৃদয়ে সাহসের সঞ্চার ঘটাবে । কুরআনুল কারিম এ কথাও বলে দিয়েছে যে, নেতৃত্ব ও শাসনের অধিকারের এ মাসআলাটি ইসলামের স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং আবহমানকালের জাহেলি যুগের বিরুদ্ধে নবী-রাসুলদের মাধ্যমে জাতির সদস্যদের সামনে তুলে ধরা হয়েছে । যখনই তারা এক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়, সঙ্গে সঙ্গে কোনো নবী বা রাসুল বা তাদের স্থলাভিষিক্তদের মাধ্যমে তাদের সেই বিভ্রান্তি সম্পর্কে সতর্ক করে দেয়া হয় এবং হেদায়েতের পথ দেখানো হয়। বনি ইসরাইল যখন হযরত শামাবিল আ.-এর সামনে তালুতের বিরুদ্ধে উল্লিখিত ভুল যুক্তি উপস্থাপন করেছিলো, সঙ্গে সঙ্গে তিনি EBA IE HM ES SHS CO dls 2G Ess 3 Esso ‘নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ওপর তালুতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন !' ৬. যখন সত্য ও মিথ্যার সংঘাত হয় আর সত্যের পক্ষ থেকে আদ্যোপান্ত একনিষ্ঠ মুখলিসগণ জান কুরবানের চেতনা নিয়ে সত্যের সমর্থনে দাড়িয়ে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।