বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শামাবিল আলাইহিস সালাম * ৬৪ হয়, তখন তাদের নিজেদের অক্ষমতা ও দুর্বল কর্মপস্থার ব্যাপারটি স্পষ্ট হয়ে পড়ে । একটি চেতনাকে কর্মে বাস্তবায়িত করার এই ব্যাপারটি বাস্তবতার নিরিখে খুবই কণ্টকাকীর্ণ ও বন্ধুর গিরিপথ । আদ্যোপাস্ত একনিষ্ঠ ও লক্ষ্যে অবিচল না হলে এই বন্ধুর গিরিপিথ অতিক্রম করা কোনোভাবেই সম্ভব নয় । এই iT Sa 5s Se Sas SIGUE Bgl CCG ‘অতঃপর যখন তাদের ওপর জিহাদ ফরয করে দেয়া হয়, তখন তাদের স্বল্পসংখ্যক লোক ছাড়া সবাই পৃষ্ঠপ্রদর্শন করেছে। আর আল্লাহ তাআলা অত্যাচারীদের সম্পর্কে পূর্ণ অবগত !' [সুরা বাকারা: আয়াত ২৪৬] 8. বিভিন্ন জাতি ও গোষ্ঠীর মন-মানসিকতায় যেসব জাহেলি প্রথা ও অপবিশ্বাস ছড়িয়ে আছে, তার একটি হলো, নেতৃত্ব ও শাসন করাকে একমাত্র ওই ব্যক্তিরই অধিকার মনে করা হয় যার বিত্ত ও এশ্বর্যর আছে। যার হাতে প্রচুর পুঁজি রয়েছে । বংশে-আভিজাত্যে যার অবস্থান উঁচুতে ৷ বিভিন্ন জাতির মধ্যে এ ধারণা এতটা ব্যাপকভাবে ছড়িয়ে আছে যে, যেসব জাতিগোষ্ঠীকে সভ্যতা ও কৃষ্টিতে এবং জ্ঞান ও প্রজ্ঞায় অগ্রসর মনে করা হয়, তারাও অনগ্রসর ও পশ্চাদপদ চিন্তার অধিকারী জাতিসমূহের মতো এই বিভ্রান্ত প্রথার শিকার । বরং তাদেরকে দেখা যায় যে, তারা এক কাঠি অগ্রসর হয়ে সেই অপবিশ্বাসকে দুষ্ট বুদ্ধি ও বাকচাতূর্যের মাধ্যমে বিশ্বাসযোগ্য করে তোলার প্রয়াস চালায় । বনি ইসরাইলিদের মানসিকতাও এই ভুল বিশ্বাস থেকে মুক্ত ছিলো না । ফলে তারাও তালুতের নেতৃত্বের ব্যাপারে আপত্তি তুলে বলেছিলো_ Jos ac SH sy LE GSI LE DLT SL ‘কী করে আমাদের ওপর তার রাজত্ব হবে অথচ আমরা তার চাইতে রাজত্বের অধিক যোগ্য এবং তাকে সম্পদের প্রাচুর্য দেয়া হয় নি !' www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।