বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড 9 ৬৩ শিক্ষা ও উপদেশ হযরত শামাবিল আ. তালুত ও দাউদ আ.-এর উল্লিখিত ঘটনাপ্রবাহে ংখ্য শিক্ষা ও উপদেশ রয়েছে তা থেকে সংক্ষেপে কয়েকটি নির্বাচিত বিষয় তুলে ধরা হচ্ছে : ১. মহান আল্লাহ সকল জাতি ও গোষ্ঠীর মন-মানসিকতায় এ বৈশিষ্ট্য গেথে দিয়েছেন যে, যখন তাদের স্বাধীনতা হুমকির সম্মুখীন হয়, অন্যকোনো জাতি তাদেরকে দাসে পরিণত করার জন্য অত্যাচারের খড়গ হাতে নেমে আসে তখন তারা নিজেদের অধিকার সংরক্ষণ ও অত্যাচারীর প্রতিরোধে বিভেদ ভুলে ও বিচ্ছিন্নতা ত্যাগ এক কেন্দ্রের দিকে ছুটে আসে । এ সময় তারা তাদের জন্য একজন সৎ ও যোগ্য নেতা খুঁজতে থাকে । উদ্দেশ্য হলো, তার হাত ধরে তারা অধঃপতনের গহর থেকে উঠে আসবে । এই চিরস্তন স্বভাবের প্রকাশ ঘটেছিলো বনি ইসরাইলিদের জীবনেও । হযরত শামাবিল আ.-এর শরণাপন্ন হয়ে তাদের জন্য একজন শাসক নির্বাচিত করে দেয়ার দাবিটি ছিলো প্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রকাশ । ২. স্বাধীনতা ও স্বাধিকার সংরক্ষণের এই চেতনা প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বিশেষ সদস্যদের মধ্যে প্রকাশ পায় । পরবর্তীকালে ধীরে ধীরে তা সাধারণ জনগণের মধ্যেও বিকশিত হতে শুরু করে। যে জাতি বা গোষ্ঠীর মধ্যে সেই শ্রেষ্ঠ ও বিশেষ সন্তানদের সংখ্যা যত বেশি সেই জাতি ও গোষ্ঠীর মধ্যে এই চেতনা ততটা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়বে । ৩. যখন কোনো জাতির বিশেষ সদস্যদের মধ্যে নিজেদের স্বাধীনতা ও শত্রুপক্ষের মোকাবিলায় আত্মরক্ষা ও প্রতিরোধের চেতনা খুব দ্রুত উন্নতি করতে থাকে তখন সেটি ওই জাতির সাধারণ জনগণ বা অপেক্ষাকৃত কমবুদ্ধিসম্পন্ন সদস্যদের প্রভাবিত না করে পারে না । তখন তারাও এ কথা মনে করে যে, আমাদের মধ্যে জাতীয়তা সুরক্ষার যে চেতনা ও অনুভূতি রয়েছে, তা ওই বিশেষ শ্রেষ্ঠ সন্তানদের তুলনায় কোনো অংশে কম নয় । কিন্তু যখন ওই চেতনা ও অনুভূতি কর্মে বাস্তবায়িত করার সময় www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।