বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শামাবিল আলাইহিস সালাম * ৬২ মনোনীত অভিহিত করেছে এবং যার বরকতে ‘তাবুতে সাকিনা’ বনি ইসরাইল দ্বিতীয়বার অর্জন করতে পেরেছে এবং ‘তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন’ বলে কুরআন যার জ্ঞান ও বীরত্বের প্রশংসা করেছে, এমন ব্যক্তিকে আমরা কীভাবে কোনো স্পষ্ট প্রমাণ ও শক্ত দলিল ব্যতিরেকে ঘৃণ্য কর্মকাণ্ডের অধিকারী অভিহিত করে নিন্দা ও সমালোচনার পাত্র বানাতে পারি? কুরআনুল কারিমের ক্ষেত্রে তো কোনোভাবে এ সন্দেহকে স্থান দেয়া যেতে পারে না যে, যে ব্যক্তির জীবনের দীর্ঘ সময় অপরাধে কেটেছে, যে ব্যক্তিগতভাবে দোষী, কুরআন তার প্রশংসা ও ফজিলত বর্ণনা করলো আর তার জীবনের অন্ধকার দিকগুলো গোপন করলো? কাজেই যখন কুরআনুল কারিম হযরত তালুতের জন্য প্রশংসাসূচক বাক্যের বাইরে একটিও নিন্দাজ্ঞাপক শব্দ ব্যক্ত করে নি, এমনকি এদিকে ইঙ্গিতও করে নি, তখন একজন মুসলমানের জন্য কী করে জায়েয হয় যে, সে তাওরাতের এই বানোয়াট গল্পকাহিনি মেনে নেবে? এটি কিছুতেই হতে পারেনা । এ কারণেই প্রখ্যাত গবেষক আল্লামা ইবনে কাসির র. তার ইতিহাসে এই বিবরণ পেশ করার পর মন্তব্য করেছেন_ SEG to Us 2 SY এই ঘটনার কিছু অংশ আপত্তিকর ও সংশয়পূর্ণ । তিনি এ কথাও বলেছেন, এই ঘটনার এক জায়গায় বলা হয়েছে যে, জনৈক নারী হযরত আল-ইয়াসাআা আ.-এর কবরে উপস্থিত হয়ে তাকে মৃত্যু থেকে জাগ্রত করেন । এ অংশটি এই ঘটনা মিথ্যা হওয়ার শক্ত দলিল । কারণ, একমাত্র নবী-রাসুলদের কাছ থেকেই এ ধরনের মুজেযা ঘটতে পারে, কোনো তাপসী ও আবেদা নারী থেকে নয় ৷" এ কারণেই হযরত ইবনে কাসির রহ. তার তাফসিরে এ ঘটনার দিকে ভ্রক্ষেপ করেন নি । সত্য হলো, এটি ভ্রক্ষেপ করার মতোও নয় । এ সময়ে হযরত শামাবিল আ.-এর ইস্তিকাল হয় । >, আল বিদায়া ওয়ান নিহায়া : ৯ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।