বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ 113
📝 Text 📖 PDF

কাসাসুল কুরআন ৫ম খণ্ড 9৬১ কাহিনি রচনা করেছিলো সেগুলোকে কেনো ইসলামি তথ্য ভাণ্ডারে শামিল করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয় নি? ইতিহাস ও সিরাতের কিতাব না হয় অনেক পরের বিষয়, কুরআনের তাফসিরের মতো এতো গুরুত্বপূর্ণ বিষয়কেও এ ধরনের বানোয়াট রচনা থেকে সুরক্ষিত থাকতে দেয়া হয় নি । এখানেও সেই একই চিত্রের প্রকাশ ঘটেছে । কুরআনুল কারিমের ভাষ্যেই আপনারা শুনেছেন যে, হযরত শামাবিল আ. বনি ইসরাইলের ক্রমাগত দাবির প্রেক্ষিতে তালুতকে বাদশাহ মনোনীত করলে বনি ইসরাইল আনুগত্য ও অধীনতার অঙ্গীকার করা সত্বেও তাকে বাদশাহ বলে মেনে নিতে অস্বীকার করেছিলো । ফলে তারা বিকৃতির পথ অবলম্বন করেছিলো । কিন্তু খোদায়ি নিদর্শন তাদের নিরুত্তর করে ফেললে তারা বাধ্য হয়ে তালুতকে শাসক মেনে নিয়েছিলো । তখন ইহুদি পণ্ডিতেরা মনে মনে ভাবলো আমাদের অপরাধপ্রবণ মানসিকতা ও দুষ্ট বৈশিষ্ট্যের তালিকায় নতুন আরেকটি বিষয়ের সংযোজন ঘটতে যাচ্ছে যে, আমরা আল্লাহর মনোনীত বান্দা তালুতকে অযোগ্য বানিয়ে শুরুতেই তাকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। কাজেই ইতিহাসে এমন কিছু কথা সংযোজন করতে হবে যার দ্বারা প্রমাণিত হবে যে, শুরু থেকেই আমরা তালুতের ব্যাপারে যে ‘শাসক হওয়ার অযোগ্যতা'-এর দাবি করেছিলাম, তা সত্য ও সঠিক । তখন আমরা দুনিয়ার সামনে এ কথা বলার সুযোগ পাবো যে, এগুলোই ওইসব ব্যাপার, যা আমরা আমাদের দূরদৃষ্টি ও প্রজ্ঞা দিয়ে পূর্বেই অনুমান করে ফেলেছিলাম । অবশেষে তালুতের অযোগ্যতাই প্রমাণিত হলো । দোষ হালকা করা এবং নিজেদের অপরাধপ্রবণ মানসিকতার ওপর পর্দা ফেলার কুটকৌশল হিসেবে তারা এ জাতীয় পদক্ষেপ গ্রহণ করেছিলো । যার প্রকাশ ঘটেছে স্যামুয়েলের পুস্তিকায় তালুত ও হযরত দাউদ আ.-এর বিরোধ সম্পর্কিত উপাখ্যানে । আফসোসের বিষয় হলো, আমাদের কতিপয় সিরাত বিশেষজ্ঞ ও তাফসিরবিদও সেই বাস্তবতাকে উদ্ঘাটন না করে সরল মনে সিরাত ও তাফসিরের কিতাবে সেগুলোকে স্থান দিয়েছেন । তারা একটু খতিয়েও দেখলেন না যে, যে তালুতকে কুরআনুল কারিম আল্লাহর পক্ষ থেকে www.eelm.weebly.com

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.