হযরত শামাবিল আলাইহিস সালাম $ ৬০ তালুতের কন্যা ও পুত্ররা এ সময় পিতার বিরুদ্ধে গিয়ে প্রতিটি ক্ষেত্রেই দাউদের সহযোগী ও সহমর্মী ছিলেন । ফলে প্রতিটি কৌশলেই তালুতকে ব্যর্থ হতে হয় । অবশেষে নিরুপায় হয়ে তিনি দাউদের প্রকাশ্য বৈরিতায় নেমে এলেন । এ অবস্থা দেখে দাউদ তার স্ত্রী ও শ্যালককে সঙ্গে নিয়ে পালিয়ে গেলেন । তারা ফিলিস্তিনিদের একটি ছোট শহরে তালুতের এক শত্রুর ডেরায় আশ্রয় নিলেন । ইসরাইলিদের এই পারস্পরিক দ্বন্থকে শত্ৰুপক্ষ কাজে লাগালো । তারা সেনাভিযান চালিয়ে 'ইসরাইলিদের পরাজিত করলো । ঘটনার এ পর্যায়ে সুদ্দির বর্ণনা ও তাওরাতের ভাষ্যে কিছুটা মতবিরোধ পরিলক্ষিত হয় । তাওরাতের বক্তব্য হলো, তালুত সেই যুদ্ধে নিহত হন । পক্ষান্তরে সুদ্দির বর্ণনা হলো, পরাজয় নিশ্চিত হতেই তালুত তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তখনকার শীর্ষস্থানীয় বুযুর্গ ও জ্যোতিষীদের শরণাপন্ন হয়ে জিজ্ঞেস করেন, এ মুহূর্তে যদি আমি .তও্বা করি, তাহলে কি সেটি কবুল হওয়ার কোনো সুযোগ রয়েছে? সবাই না বলেন । কিন্তু একজন ইবাদতকারী মহিলা হ্যা’ বলে তাকে আল-ইয়াসাআ নবীর মাজারে নিয়ে গেলেন এবং দোয়া করলেন ৷ হযরত আল-ইয়াসাআ কবর থেকে উঠে তাকে বললেন, তোমার তওবার একটাই পথ রয়েছে : তুমি রাজত্ব দাউদের হাতে ছেড়ে দাও এবং তোমার বংশকে সঙ্গে নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে শরিক হয়ে শহীদ হয়ে যাও । তালুত নির্দেশনা পালন করলেন । এভাবেই সম্পূর্ণ রাজত্ব হযরত দাউদ আ.-এর হাতে চলে এলো এবং তালুত তার বংশধরসহ শাহাদাতের সুধা পান করলেন । উল্লিখিত বিবরণের আদ্যোপান্ত স্যামুয়েলের পুস্তিকা হতে সংগৃহীত । অথচ সুদ্দির উদ্ধৃতি দিয়ে ইতিহাস লেখকগণ ওই ইসরাইলি বর্ণনাকে ইসলামি রেওয়ায়েতের মতো করে বর্ণনা করে থাকেন । এমনকি হযরত দাউদ আ.- এর যে মর্যাদা ও সম্মান সুরা বাকারায় এসেছে, তার তাফসিরে তারা এই ঘটনা বর্ণনা করে থাকেন । আমার বুঝে আসে না যে, বিগত যুগে ইসরাইলি সূত্রে প্রাপ্ত তথ্য বর্ণনার জন্য কেনো এত তোড়-জোড় সৃষ্টি হয়েছিলো যে, ইহুদিরা তাদের গোমরাহি ও বিভ্রান্তির সমর্থনে যে মনগড়া www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।