হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ৫৮ আর তার জবাব দিতে গিয়ে ইসরাইলিদের পা কাপছে । ব্যাপারটি তার কাছে অসহনীয় ঠেকলো ৷ তিনি তালুতের কাছে জালুতের উচিত জবাব দেয়ার জন্য অনুমতি প্রার্থনা করলেন । তালুত বললেন, তুমি তো অনভিজ্ঞ যুবক ৷ কাজেই তুমি তার মুখোমুখি হতে পারবে না । কিন্তু হযরত দাউদ আ. ছিলেন তার অনুমতি প্রার্থনায় অনড় । অবশেষে নিরুপায় হয়ে হযরত তালুত তাকে অনুমতি প্রদান করলেন । দাউদ আ. অগ্রসর হয়ে জালুতকে লক্ষ্য করে যুদ্ধের আহান জানালেন । জালুত দেখতে পেলো যে, তার সঙ্গে লড়াই করতে কমবয়স্ক একজন যুবক এসেছে । সে তাকে তুচ্ছ ভেবে কোনো পাত্তাই দিলো না। কিন্তু পরস্পরে শক্তিপরীক্ষায় অবতীর্ণ হওয়ার জালুত বুঝলো যে, দাউদ আসলেই প্রচণ্ড শক্তির অধিকারী । হযরত দাউদ আ. যুদ্ধরত অবস্থায় গাওফন’ প্রস্তুত করলেন এবং নিশানা ঠিক করে পরপর তিনটি পাথর জালুতের কপালে ছুড়লেন । ফলে জালুতের মাথা ক্ষতবিক্ষত হয়ে যায় । হযরত দাউদ আ. তখন এগিয়ে এসে তার মুণ্ড ফেলে দিলেন । জালুত নিহত হতেই রণাঙ্গনের অবস্থা বদলে গেলো । আত্মরক্ষায় ব্যস্ত ইসরাইলিরা মরণপণ আক্রমণ করলো । অবশেষে তাগুতি বাহিনী পরাস্ত হলো । বনি ইসরাইলিরা বিজয়ীবেশে ফিরে এলো । এ ঘটনার পর থেকে হযরত দাউদ আ.-এর বীরত্বগাথা সর্বত্র ছড়িয়ে পড়লো । বন্ধু-শত্র নির্বিশেষ সবার মনেই তার সীমাহীন শক্তির প্রভাব গেঁথে গেলো । সবার কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন । তার ব্যক্তিত্ব সবাইকে গুণমুগ্ধ করলো । যদিও কুরআনুল কারিম গোটা বিবরণ নিষ্প্রয়োজন মনে করে উল্লেখ করে নি অথবা বাস্তবেই তা সঠিক নয়, তবে এ কথার ওপর কুরআন ও তাওরাত উভয় গ্ৰন্থই একমত যে, জালুতের হত্যাকারী হলেন হযরত দাউদ আ. এবং জালুতের হত্যাই বনি ইসরাইলের জন্য বিজয় ও *, গাওফন হলো গুলাল জাতীয় এক ধরনের যুদ্ধান্র । যা রশি দিয়ে বানানো হয় । এর মাঝে পাথর বা মাটির গুলি রেখে প্রতিপক্ষের দিকে ছোড়া হয় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।