কাসাসুল কুরআন (৫ম খণ্ড ৫৭ 65455 AHN SESE NTT Cals BIE US MSD ins ELE LG C2 BT 0 BSL GL G2 24h; ‘সে ও তার সঙ্গী ঈমানদারগণ যখন তা অতিক্রম করলো তখন তারা বললে, ‘জালুত ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই । কিন্তু যারা বিশ্বাস করতো, আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ ঘটবে তারা বললো, ‘আল্লাহর নির্দেশ কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাজিত করেছে’! আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন !' [সুরা বাকারা: ২৪৯] অতঃপর মুজাহিদ বাহিনী সামনে অগ্রসর হয়ে শত্রুপক্ষের মুখোমুখি সারিবদ্ধ হয়ে দাড়ান । শত্রু বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলো জালুত । লোকটি ছিলো শক্তিশালী দৈহিক কাঠামোর অধিকারী বলবান পুরুষ । তার সৈন্য ছিলো সংখ্যায়ও অধিক । মুজাহিদ বাহিনী মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে ইখলাসের সঙ্গে মিনতি জানালো যে, হে আল্লাহ, আপনি শত্ৰুদলের পরাজয় নিশ্চিত করুন । আমাদেরকে দৃঢ় রাখুন এবং বিজয়ের সাফল্যে ভূষিত করুন । তাওরাতসহ সিরাতের বিভিন্ন কিতাবে এসেছে যে, এসময় বনি ইসরাইল ছিলো জালুতের অসাধারণ বীরত্ব ও সাহসিকতার প্রভাবে ভীত । সে যখন ব্যক্তিগতভাবে লড়াই করার আমন্ত্রণ জানালো, তখন তার জবাবি আক্রমণে নেমে আসতে তারা ভীতি অনুভব করছিলো । হযরত দাউদ আলাইহিস সালাম-এর বীরত্ব বনি ইসরাইলের সেই সৈন্যদলে একজন নওজোয়ান ছিলেন । বাহ্যত সে কোনো আহামরি ব্যক্তিত্বের অধিকারী ছিলেন না । বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে তার কোনো সুখ্যাতি ছিলো না । তিনি হলেন হযরত দাউদ আ. ৷ শ্রুতি রয়েছে, তিনি ছিলেন তার পিতার কনিষ্ঠ পুত্র । যুদ্ধে অংশগ্রহণের জন্যও তিনি আগমন করেন নি । বরং তাকে তার পিতা ভাইদের ও ইসরাইলিদের অবস্থা জানতে পাঠিয়েছিলেন ৷ কিন্তু তিনি দেখতে পেলেন যে. জালুত প্রচণ্ড বীরত্বের সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের জন্য হুঙ্কার ছুড়ছে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।