কাসাসুল কুরআন ৫ম খণ্ড 9৫৫ 53১৩) ০; এর এই পরিষ্কার ও সরল অর্থ মেনে নিতে সমস্যা কোথায় যে, আল্লাহর ফেরেশতাগণ চোখের সামনে সেটিকে উঠিয়ে এনেছেন । তালুত ও জালুতের যুদ্ধ এবং বনি ইসরাইলের পরীক্ষা এত টালবাহানা শেষে বনি ইসরাইলিদের নতুন কোনো আপত্তি পেশ করার সুযোগ থাকলো না । অবশেষে হযরত শামাবিল আ.-এর ইলহামপ্রসূত সিদ্ধান্তের ভিত্তিতে তালুতকে ইসরাইলিদের বাদশাহ মনোনীত করা হয় । তালুত ক্ষমতায় আরোহণের পর বনি ইসরাইলিদের উদ্দেশ্যে সাধারণ ঘোষণা জানিয়ে দেন যে, তারা যেনো ফিলিস্তিনি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হতে প্রস্তুত থাকে । তালুতের নেতৃত্বে বনি ইসরাইলিরা রওয়ানা হলে তাদের জন্য শুরু হয় নতুন এক পরীক্ষা । তালুত চিন্তা করলেন যে, যুদ্ধ একটি নাজুক কাজ । অনেক সময় এক্ষেত্রে একজন ব্যক্তির কাপুরুষতা বা দ্বৈত ভূমিকার খেসারত হিসেবে গোটা সৈন্যদলকে ধংস হতে হয় । এজন্য যুদ্ধের আগেই বনি ইসরাইলের এ দলটিকে পরীক্ষা করে নিতে হবে যে, কোন ব্যক্তি নির্দেশ পালন, আত্মনিয়স্ত্রণ, সততা ও একনিষ্ঠতার অধিকারী আর কোন ব্যক্তি এসব গুণের অধিকারী নয় । কাজেই কাপুরুষ ও শঠ লোকদেরকে খুঁজে বের করতে হবে । যাতে যুদ্ধের দায়িত্ব পালন করার পূর্বেই এমন সদস্যদের আলাদা করে ফেলা যায় । কেননা, এই ময়দানে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য, দৃঢ়তা, আনুগত্য ও নির্দেশ পালন । কাজেই যে ব্যক্তি সামান্য তৃষ্ণার মুহূর্তে নির্দেশের ওপর ওপর অবিচল থাকা অসম্ভব । দলটি একটি নদীর তীরে এসে উপনীত হলে তালুত ঘোষণা করলেন যে, আল্লাহ তাআলা এ নদীর মাধ্যমে তোমাদের পরীক্ষা নেবেন । এখান থেকে কোনো ব্যক্তি তৃপ্তিসহ পান করতে পারবে না । যে কেউ এ নির্দেশের বিরুদ্ধাচরণ করবে তাকে আল্লাহর দল থেকে বের করে দেয়া হবে । আর যে ব্যক্তি নির্দেশ মান্য করবে সে দলভুক্ত থাকবে । তবে কেউ ভীষণ তৃষ্ণা বোধ করলে তার জন্য এক আঁজলা পানি নিয়ে গলা ভেজানোর অনুমতি রয়েছে ইরশাদ হয়েছে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।