বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত দাউদ আলাইহিস সালাম ৪ ৫৪ হচ্ছিলো । এ সময় সেগুলো ডানে বা বামে মোড় নেয় নি । ফিলিস্তিনি কুতুব সেগুলোর পেছন পেছন বাইতে শামসের সীমাস্ত পর্যন্ত যায়। তখন বাইতে শামসের অধিবাসীরা উপত্যকায় গমের ফসল কাটছিলো । তারা চোখ তুলে উপর দিকে তাকাতেই সিন্দুক দেখতে পেলো !'* তাওরাতের ভাষ্যমতে যে পদ্ধতিতে তাবুত হাতে এসেছে, তা কোনোভাবেই ‘মুজেযা’ বা ‘নিদর্শন' হতে পারে না ।-বিশেষ করে যখন তাওরাতে এ ভাষ্য রয়েছে যে, ‘বাইতে দাজুন’-এর গণক তার পেছন পেছন ইসরাইলি ক্ষেত-খামারের খুব কাছাকাছি এসেছিলো । যদি তাই সত্য হতো তাহলে কুরআনুল কারিম এরজন্য এত জোরদার শব্দ প্রয়োগ করে বলতো না যে, ১ ধর্ড 053 1 : তোমাদের জন্য এতে নিদর্শন রয়েছে। A এছাড়াও কুরআনুল কারিমের আলোচনার ধরন এবং তার প্রকাশভঙ্গি সম্পর্কে যিনি সামান্য হলেও অবগত তিনি খুব সহজেই বুঝতে পারবেন যে, যদি তাবুতে সাকিনা বাইবেলে বর্ণিত ঘটনা অনুযায়ী প্রাপ্ত হতো তাহলে কুরআনুল কারিম সেটিকে 46১ ০০৩ শব্দে ব্যক্ত করতো না; বরং 0১৬)৷ & ৫৭% (সিন্দুকটির ব্যাপারে ফেরেশতাগণ পথ দেখিয়েছেন) বা এ জাতীয় এমন কোনো বাক্য ব্যবহার করতো, যা থেকে জানা যেতো যে, তাবুতে সাকিনা ফেরেশতাদের দেখানো পথ ধরে ইসরাইলিদের হাতে পৌছেছিলো । আর যদি তর্কের খাতিরে মেনে নেয়া হয় যে, তাওরাতে বর্ণিত বিবরণ সঠিক, তবুও তার সারমর্ম দাড়াবে এই যে, যখন তাবুতে সাকিনার উপস্থিতির কারণে বাইতে দাজুনের মূর্তিটি প্রতিদিন উপুড় হয়ে পড়ে যেতো এবং এই ঘটনার প্রেক্ষিতে সিন্দুকটিকে দাজুনের অঞ্চল থেকে বের করা হলো, তবে এটিও এক প্রকারের মুজেযা যা কোনো ধরনের বাহ্যিক উপকরণ ছাড়াই দাজুনের মন্দিরে প্রকাশ পেয়েছিলো । কাজেই যে ব্যক্তি এই ঘটনার পূর্ণ বিবরণ সঠিক বলে মেনে নিতে প্রস্তুত সে ব্যক্তির জন্য ২ স্যামুয়েল : ১, অধ্যায় : ৬, আয়াত : ১২ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।