বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪ ৫৩ বাদ জানালো । তখন বাইতে ইয়ারিম-এর ইহুদিরা এসে সেটিকে সসম্মানে উঠিয়ে নিলো এবং ইন্দাব-এর গৃহে সংরক্ষণ করলো । তার গৃহটি ছিলো একটি টিলার ওপর ৷ আবদুল ওয়াহহাব নাজ্জার উল্লিখিত ঘটনা থেকে উদ্ঘাটন করেছেন যে, তাবুতে সাকিনা সম্পর্কে কুরআনুল কারিমে যে বলা হয়েছে, $5১)৷ : [সেটিকে ফেরেশতাগণ বহন করলেন] তার দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহর ফেরেশতাগণের পথপ্রদর্শনের কারণেই সেই গাভীগুলো সিন্দুক বহনকারী গাড়িটিকে কোনো চালক ছাড়াই অভীষ্ট লক্ষ্যে নিয়ে এসেছিলো । কুরআন ও বাইবেলের ভাষ্যে সমন্বয় সৃষ্টি করার জন্য উল্লিখিত ব্যাখ্যাটিকে বেশ চমৎকার মনে হলেও প্রকৃতপক্ষে এ ব্যাখ্যাটি ভুল । কুরআনুল কারিমের ভাষ্য তা সমর্থন করেনা । কারণ হলো, কুরআনুল কারিমের আলোচনার সারাংশ হলো, তাবুতে সাকিনার প্রত্যাবর্তন ছিলো তালুতের শাসক হওয়ার সমর্থনে আল্লাহর পক্ষ থেকে একটি আলামত ৷ হযরত শামাবিল আ.-এর হাতে তা এমনভাবে প্রকাশিত হয় যে, আল্লাহর ফেরেশতাগণ বনি ইসরাইলের চোখের সামনে সেটিকে উঠিয়ে এনে তালুতের সামনে উপস্থিত করে। পঙক্ষাস্তরে তাওরাতের ভাষ্য থেকে বুঝে আসে যে, গাড়ির সঙ্গে বেধে দেওয়া গাভীগুলো সেটিকে বাইতে শামসের সড়কে এনে ছেড়ে গিয়েছিলো । তবে এতটুকু ঘটেছিলো যে, গাভীগুলো ডানে-বামে মোড় নেয় নি । চোখ বরাবর চলতে চলতে অবশেষে বাইতে শামসের ক্ষেতগুলোর সামনে এসে থেমে পড়ে । যা ফিলিস্তিনিদের সীমান্তের বাইরে প্রথম ইসরাইলি সীমাস্ত জনপদ । সেখানে এ কথাও রয়েছে যে, ফিলিত্তিনিরা সেই গাড়ির পেছনে পেছনে বাইতে শামসের সীমাত্ত পর্যন্ত এসেছিলো । যখন সেই গাড়ি বাইতে শামসের ক্ষেত পর্যন্ত এসে পড়ে তখন তারা ফিরে যায় । তাওরাতে এসেছে ‘সেই গাভীগুলো বাইতে শামসের সড়কের সোজা পথ ধরলো এবং রাজপথ ধরে চলতে লাগলো । সেগুলো চলার সময় গৌ গো শব্দ ১ * স্যামুয়েল : ১, অধ্যায় : ৬, আয়াত : ১২ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।