বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শামাবিল আলাইহিস সালাম * ৫২ 'স্যামুয়েলের পুস্তিকায় রয়েছে, যেদিন থেকে তাবুতে সাকিনা লুণ্ঠন করে বাইতে দাজুনে রাখা হয় তারপর থেকে ফিলিস্তিনিরা প্রত্যহ এ দৃশ্য দেখতে পেতো যে, যখনই তারা ভোরবেলা তাদের উপাস্য ‘দাজুন'-এর পূজা করতে যেতো, তাদের উপাস্য মূর্তিটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতো । তারা সকালবেলা সেটিকে উঠিয়ে জায়গামতো রেখে দিতো । কিন্তু রাত পেরোতেই ভোরবেলা দেখতে পেতো যে, সেটি আগের মতো মাটিতে উল্টে পড়ে আছে । আরেকটি কাণ্ড ঘটেছিলো যে, তাদের নগরীতে ইঁদুরের উপদ্রব এত বেশি বেড়ে গিয়েছিলো যে, তাদের সমস্ত শস্য- ফসলাদি কেটে টুকরো টুকরো করে ফেলতো ৷ তার সঙ্গে বিশেষ এক ধরনের গলগণ্ড রোগের উপদ্রব দেখা দিলো । ফলে তাদের অনেকের প্রাণহানি ঘটতে লাগলো । ফিলিস্তিনিরা যখন দেখলো যে, কিছুতেই এই বিপদসমূহ থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না, তারা অনেক চিন্তা-ভাবনার পর এ সিদ্ধান্তে উপনীত হলো যে, আমাদের ওপর এত সব বিপদাপদের একমাত্র কারণ হলো সেই সিন্দুক । কাজেই সেটিকে এখনই বের করো । ভাবনামাফিক তারা অনেক জ্যোতিষী ও জ্যোতির্বিদদের একত্র করলো । তাদের কাছে গোটা বৃত্তান্ত উপস্থাপন করে নিষ্কৃতির উপায় প্রার্থনা করলো । জ্যোতিষী ও জ্যোতির্বিদেরা তাদের বললেন, এর থেকে নিষ্কৃতির উপায় একটি । তা হলো, যত দ্রুত সম্ভব এ সিন্দুকটিকে বের করো । তার পদ্থা হবে এমন যে, প্রথমে স্বর্ণের সাতটি ইঁদুর ও সাতটি গলগণ্ড বানানো হবে । সেগুলোকে একটি গাড়ির ওপর সিন্দুকের সঙ্গে রাখা হবে । ওই গাড়ির সঙ্গে দুটি দুগ্ধবতী গাভী বেধে দেয়া হবে । এরপর গাড়িকে নগরীর বাইরে নিয়ে রাস্তায় এমনভাবে ছেড়ে দেয়া হবে যে, যেদিকে সেই গাভী দুটির মুখ থাকবে সেদিকে সিন্দুক নিয়ে ছুটবে । গাভীগুলো সেদিকেই ছুটলো যেদিকে ছিলো বনি ইসরাইলিদের বসতি । অবশেষে চলতে চলতে এমন এক ক্ষেতের পাশে গিয়ে থামলো, যেখানে ইসরাইলিরা তাদের শস্য কাটছিলো । তারা সিন্দুকটিকে দেখতে পেয়ে প্রচণ্ড খুশিতে ফেটে পড়লো ৷ তারা দৌড়ে বাইতে শামস শহরে এসে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।