কাসাসুল কুরআন ৫ম খণ্ড ৪৫১ আল্লাহর সিদ্ধান্তে হয়ে থাকে তাহলে এর সত্যায়নে আল্লাহর নিদর্শন দেখাতে হবে । হযরত শামাবিল আ. বললেন, যদি তোমরা আল্লাহর এ সিদ্ধান্তের সত্যায়নে কোনো প্রমাণ চাও তাহলে তোমাদের যাবতীয় সংশয় দূর করার জন্য তাও দেখানো হবে । আর তা হলো, যে বরকতময় সিন্দুক [তাবুতে সাকিনা] তোমাদের হাতছাড়া হয়ে লুণ্ঠিত হয়ে গেছে, যার মধ্যে তাওরাত এবং হযরত মুসা ও হারুন আলাইহিমাস সালামের বিভিন্ন স্মারক সংরক্ষিত ছিলো, সেটি তালুতের বদৌলতে তোমাদের হাতে ফিরে আসবে ৷ আল্লাহর প্রজ্ঞাদীপ্ত কর্মকৌশলের কল্যাণে এমন ঘটবে যে, তোমাদের চোখের সামনে ফেরেশতারা সেটিকে উঠিয়ে আনবে এবং সেটি দ্বিতীয়বার তোমাদের নাগালে আসবে । Pee Rc PO 98; SS IY § SL LIIN LSS C536 UT; She UT I 5 ie SES Ee ] oss SATO ‘আর তাদের নবী তাদেরকে বলেছিলেন, ‘তার রাজত্বের নিদর্শন হলো, তোমাদের নিকট তাবুত আসবে যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে চিত্তপ্রশাস্তি এবং মুসা ও হারুনের বংশধররা যা রেখে গেছে, তার অবশিষ্টাংশ থাকবে; ফেরেশতাগণ তা বহন করে আনবে । তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই তোমাদের জন্য এতে নিদর্শন রয়েছে ।' [সুরা বাকারা : ২৪৮] হযরত শামাবিল আ.-এর এ সুসংবাদ অবশেষে বাস্তবায়িত হয় । বনি ইসরাইলের সামনে আল্লাহর ফেরেশতাগণ তালুতের কাছে “তাবুতে সাকিনা' অর্পণ করে। ফলে তাদের সামনে এ বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, তারা যদি হযরত শামাবিল আ.-এর এই ইলহামি সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেয় তাহলে অনাগত দিনে নিশ্চিত বিজয় ও সাফল্য তাদের পদচুম্বন করবে । তাওরাতে ‘তাবুতে সাকিনা’-এর প্রত্যাবর্তনের ঘটনাটি যেভাবে বর্ণনা করা হয়েছে তা খুবই চটকদার । নিম্নে তার সারাংশ তুলে ধরা হলো_ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।