বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

| | contents আসছিলো । হযরত শামাবিল আ.-এর নির্দেশনায় এ সৌভাগ্য বিনইয়ামিনের বংশে চলে গেলে বনি ইসরাইলের অন্য সর্দারদের মনে হিংসার আগুন জ্বলে ওঠে । তারা কিছুতেই ব্যাপারটিকে মেনে নিতে পারছিলো না। বনি ইসরাইলের আজন্ম অভ্যাস হলো, যে কোনো বিষয় প্রথম প্রথম মেনে নেবে আর এরপর সময়মতো তা অস্বীকার করে বসবে । এখানেও ওই অভ্যাস কাজ করেছে কেননা, তারা মনে করেছিলো, নিশ্চয়ই শামাবিল আমাদের মধ্য হতে কাউকে রাজা হিসেবে নির্বাচন করবেন । এ কারণে যখন তারা দেখলো যে, তাদের প্রত্যাশার বিপরীতে গিয়ে বিনইয়ামিনের ংশ থেকে একজন গরিব অথচ শক্তিশালী ও জ্ঞানী ব্যক্তি এ সিংহাসনে আরোহণ করেছে তখন তাদের হিংসার আগুন দাউ দাউ করে ভ্ববলে উঠলো । তারা তখন টালবাহানা করতে শুরু করলো । হযরত শামাবিল আ.-এর বনি ইসরাইলের এসব আপত্তি উপস্থাপনকারী সর্দারদের সমালোচনার জবাব দিয়ে বলেন, ‘আমি আগে থেকেই জানতাম, তোমাদের কাপুরুষতা ও কৃপমণ্ডুকতা তোমাদের সাময়িক আবেগ ও ক্ষণস্থায়ী উত্তেজনাকে কখনো দৃঢ় ও স্থায়ী হতে দেবে না । সময় ঘনিয়ে এলে তোমাদের এই রক্তগরম করা আবেগ বরফের মতো গলে হারিয়ে যাবে । এ কারণেই তোমরা এখন কূটকৌশলের আশ্রয় নিচ্ছো । তোমাদের ভালোভাবে জানা থাকা দরকার যে, তোমরা যে সম্পদের প্রাচুর্য ও বিত্ত- বৈভবকে শাসক হওয়ার মানদণ্ড মনে করে আছো, তা সম্পূর্ণ ভুল ও অনস্তঃসারশূন্য শ্লোগান বৈ কিছু নয় । মহান আল্লাহর কাছে একজন শাসকের ব্যক্তিগত গুণ হিসেবে জ্ঞানের শক্তি ও শারীরিক বল সবচাইতে বেশি জরুরি । কেননা, যার মধ্যে এ দুটি গুণ থাকবে, তার থেকে সুন্দর কৌশল, সুস্থ চিন্তা ও সাহসিকতার প্রকাশ ঘটবে । তোমাদের মধ্যে একমাত্র তালুতই এ সকল গুণের অধিকারী । SISNET Es FILS £2) কাসাসুল কুরআন (৫ম) - 8৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।