বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — Kasasul Quran 05
/ ১১৩
📝 লেখা 📖 পিডিএফ

হযরত শামাবিল আলাইহিস সালাম * ৪৮ থেকে আলাদা এবং বনি ইসরাইলের অভ্যাস ও বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ । কুরআনুল কারিমে এসেছে যে, বনি ইসরাইল হযরত শামাবিল আ.-এর বলেন, ‘আমার আশঙ্কা হচ্ছে যে, যখন কাউকে তোমাদের ওপর রাজা নিযুক্ত করে দেয়া হবে এবং তোমাদেরকে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেয়া হবে, তখন তোমরা কাপুরুষ প্রমাণিত হবে এবং জিহাদ করতে অস্বীকার করবে ।' তখন বনি ইসরাইল বেশ শক্তির সঙ্গে উত্তর দিয়েছিলো, ‘এটা কী করে সম্ভব যে, আমরা জিহাদ করতে অস্বীকার করবো, যখন আমরা খুব ভালোভাবে জানি যে, আমাদেরকে শকত্রূপক্ষ চুড়ান্ত লাঞ্চিত করেছে, তারা আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে এবং আমাদের সন্তানদেরকে বন্দি করেছে?' যখন হযরত শামাবিল আ. তার পক্ষে সাক্ষ্য-প্রমাণ পূর্ণ করলেন তখন আল্লাহর দিকে অভিমুখী হলেন । আল্লাহ তাআলা তাকে অবহিত করলেন যে, বনি ইসরাইলের আবেদন গৃহীত হয়েছে। আমি তালুতকে, যিনি বিদ্যা-বুদ্ধি ও শারীরিক শক্তি-সামর্থ্যে তোমাদের মধ্যে বিশিষ্ট, তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করলাম । আল্লাহর এ সিদ্ধান্ত বনি ইসরাইলের মনঃপূত হলো না । তারা কপালে কুঞ্চন তুলে বললো, ‘এ লোকটি তো গরিব । তার কোনো ধন-দৌলত নেই । সে কীভাবে আমাদের বাদশাহ হয়? আমরাই তো রাজা হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত । আমাদের মধ্য হতে কাউকে রাজা বানিয়ে দিন ॥' এতিহাসিকগণ বলেন, দীর্ঘকাল পর্যন্ত বনি ইসরাইলের লাবির” বংশে নবুওতের ধারা আর ইয়াহুদার বংশে শাসনক্ষমতা ও নেতৃত্বের ধারা চলে *, ব্যাপারটি ব্যাখ্যা করতে হবে । হযরত ইয়াকুব আ.-এর এক পুত্রের নাম ছিলো লাবি। সেই পুত্রের বংশে সাধারণত ইসরাইলি নবীগণ জন্ুগ্রহণ করতেন ৷ হযরত মুসা আ. ও হারুন আ. সেই বংশেরই সত্তান । হযরত ইয়াকুব আ.-এর আরেক পুত্রের নাম ছিলো ইয়াহুদা । সাধারণত এ বংশের লোকেরাই রাজা ও সদদার হতেন ৷ হযরত দাউদ আ. ও সুলাইমান আ. ছিলেন এ বংশেরই সন্তান । হযরত ইয়াকুব আ.-এর অপর সন্তান বিনইয়ামিনের বংশধর হযরত তালুত যেহেতু এ দুই বংশের কোনো বংশের ছিলেন না, এ জন্য তার রাজ হওয়াটা বনি ইসরাইলের অন্য সর্দাররা মেনে নিতে পারে নি । -[অনুবাদক| www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।